আন্তর্জাতিক ডেস্ক : একজন বেসামরিক ব্যক্তি হিসেবে প্রথমবারের মতো মহাশূন্যে হেঁটে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন বিলিয়নিয়ার জ্যারেড আইজ্যাকম্যান। তার সফলসঙ্গী হিসেবে ছিলেন আরও তিনজন পর্যটক এবং অভিযাত্রী। শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের মাধ্যমে চার বেসরকারি ব্যক্তি সম্প্রতি মহাকাশে যান।

space

Advertisement

নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টা ১২ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ১২ মিনিট) মহাকাশে হাঁটেন আইজ্যাক। এ সময় একটি উপবৃত্তকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণরত ড্রাগন ক্যাপসুল থেকে বেরিয়ে আসেন বিলিয়নিয়ার আইজ্যাকম্যান এবং স্পেসএক্স প্রকৌশলী সারাহ গিলিস। অভিযানে অংশ নেয়া অন্য দুজন ক্যাপসুলের ভেতরেই ছিলেন। আইজ্যাকম্যান এবং গিলিস যখন ক্যাপসুল থেকে মুক্ত আকাশে মাথা বের করেন তখন তারা ভূপৃষ্ঠ থেকে ৭০০ কিলোমিটার উপরে ছিলেন।

চারজনের এই মিশনে নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর বয়সী বিলিয়নিয়ার আইজ্যাকম্যান। ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি ‘শিফট৪ ’-এর প্রতিষ্ঠাতা তিনি। পুরো অভিযাত্রা তার অর্থায়নেই হয়েছে। এর আগে ২০২১ সালে স্পেসএক্স-এর সঙ্গে যৌথভাবে ‘ইনস্পিরেশন৪’ মিশনেও অর্থায়ন করেছিলেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে অভিযাত্রীদের বহন করা ক্যাপসুলটি নিয়ে মহাকাশের দিকে যাত্রা করেছিল স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট। মিশন সফল করার পর এবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করবেন চার অভিযাত্রী। এবারই প্রথমবারের মতো বেসরকারিভাবে স্পেসওয়াক সংঘটিত হয়েছে। ঝুঁকিপূর্ণ এই অভিযান এর আগে সব সময় সরকারিভাবে প্রশিক্ষিত নভোচারীরা পরিচালনা করেছেন। এই মিশন বাণিজ্যিক মহাকাশ শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

এবারের মিশনে পৃথিবীর বাইরে সম্ভাব্য বসবাসের জন্য প্রয়োজনীয় উন্নত স্পেস সুট এবং অন্যান্য প্রযুক্তির ওপর পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। মিশনের প্রাণভোমরা আইজ্যাকম্যান মনে করেন, ভবিষ্যতে যারা মঙ্গলে যাবে তাঁরা তাঁদের মিশনের সময় পরীক্ষা করা স্পেস সুটগুলি থেকে উপকৃত হতে পারে।

বয়সে ছোট সঙ্গীকে মানিয়ে নেবার নিয়ম, অনেকেই জানেন না

সামগ্রিকভাবে পোলারিস ডন মিশনের স্পেসওয়াক শুধুমাত্র বাণিজ্যিক মহাকাশ ক্ষমতাকেই বাড়ায়নি, ভবিষ্যতের মহাকাশ কার্যক্রম এবং মহাকাশ অনুসন্ধান প্রযুক্তিতে অগ্রগতির পথও প্রশস্ত করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.