Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home স্মার্টফোনের কত বয়স হয়েছে জানার সহজ উপায়
প্রযুক্তি ডেস্ক
বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্টফোনের কত বয়স হয়েছে জানার সহজ উপায়

প্রযুক্তি ডেস্কShamim RezaNovember 12, 20252 Mins Read
Advertisement

আপনার স্মার্টফোন কবে কিনেছিলেন তা হয়তো আপনি ভুলে গেছেন। কিংবা আপনি যদি আপনার ফোনের বয়স জানতে চান তবে তা কীভাবে জানবেন? আপনার স্মার্টফোনের বয়স, প্যাকেজিং থেকে শুরু করে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার, ম্যানুফ্যাকচারিং কোড ইত্যাদি জরুরি বিষয়গুলির সবকিছুই কীভাবে জানবেন, দেখে নিন।

স্মার্টফোন

১. রিটেল বক্সেই ফোনের বয়স
মোবাইল ফোনের বয়স যাচাই করার সবথেকে ভালো উপায় হল রিটেল বক্সটা একবার ভালো করে দেখে নেওয়া। যেকোনো স্মার্টফোনের রিটেল বক্সের পেছনের দিকে ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া থাকে। সেখান থেকেই আপনি একটা ধারণা করে নিতে পারেন, ফোনটা কত দিনের পুরনো। এখন কোনও কারণে যদি রিটেল বক্সটাই হারিয়ে ফেলেন, তাহলে অন্য কিছু পদ্ধতি কাজে লাগাতে পারেন।

২. সেটিংস থেকে জানতে পারেন ফোনের বয়স
ফোনের সেটিংস অ্যাপ থেকে সোজা চলে যান আবাউট ফোন সেকশনে। সেখানে ম্যানুফ্যাকচারিং ডেট দেখতে পাবেন আপনি। যদিও বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে এই অপশনটি ভিন্ন ভিন্ন জায়গায় দেওয়া হয়। সে ক্ষেত্রে আপনাকে ফোনের সেটিংস অপশনটা একটু খুঁটিয়ে দেখতে হবে।

৩. ই-কমার্স ওয়েবসাইট থেকে বয়স
ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে আপনি যদি স্মার্টফোন ক্রয় করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে লগইন করে চলে যান অর্ডার সেকশনে। সেখান থেকে আপনার ফোনটা খুঁজে বের করুন, দেখে নিন কবে তা ডেলিভারি করা হয়েছিল। সেখান থেকে আপনি একটা ধারণা করে নিতে পারেন, কবে তৈরি করা হয়েছিল ফোন।

৪. থার্ড-পার্টি অ্যাপের সাহায্য নিয়ে বয়স
একাধিক থার্ড-পার্টি অ্যাপ রয়েছে, যেখান থেকে আপনার ফোনের বয়স জেনে নিতে পারেন। অ্যানড্রয়েড ফোনের ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ফোন ইনফো নামের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি খুলে ডিভাইস সেকশনে চলে যান। সেখানে ফার্স্ট সিন সেকশন দেখতে পাবেন। সেখান থেকেই জানতেপারবেন, কবে আপনার ফোন তৈরি করা হয়েছিল।

৫. ম্যানুফ্যাকচারিং কোডের মাধ্যমে ফোনের বয়স
উপরোক্ত পদ্ধতিগুলোর মধ্যে যদি একটিও কাজে লাগাতে না পারেন এবং ফোনের বয়স সম্পর্কে জানতে না পারেন, তাহলে আপনার ফোনের ডায়ালার থেকে নিম্নলিখিত নম্বরগুলো দিয়ে সার্ভিস মেনু খুলতে পারেন। সেখান থেকেই নেভিগেট করে ডিভাইসের ম্যানুফ্যাকচারিং ডেট জানা যেতে পারে। মনে রাখবেন, এই পদ্ধতি সব ফোনের জন্য কাজে না-ও লাগতে পারে।

*#197328640#*

*#*#197328640#*#*

*#0000#

জানেন পুরুষদের জামার পিছনে এই অংশটি থাকে কেন বা একে কী বলে

৬. গুগল থেকে ফোনের বয়স জানা
মোবাইল ফোনের প্রকৃত বয়স সম্পর্কে যদি কোনও তথ্য আপনার জানা না থাকে, তাহল গুগল সার্চ করতে পারেন। অনলাইনে আপনার ফোন সম্পর্কিত যা তথ্য থাকবে, তার সবই আপনাকে দেখানো হবে। কিছু দেখতে না পেলেও অন্তত আপনার হ্যান্ডসেটের অফিসিয়াল লঞ্চ ডেট জানতে পারবেন এবং সেখান থেকে একটা ধারণা করে নিতে পারবেন আপনার ফোন কবে তৈরি করা হয়েছিল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও উপায়, কত জানার প্রযুক্তি বয়স! বিজ্ঞান সহজ স্মার্টফোনের স্মার্টফোনের কত বয়স হয়েছে:
Related Posts
স্মার্টফোন স্লো

স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায়

December 14, 2025
iPhone

মুখের কথায় নিয়ন্ত্রণ করুন iPhone, জানুন ৩টি লুকানো ফিচার!

December 13, 2025
ফাইল ডিলিট করলে

ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন

December 13, 2025
Latest News
স্মার্টফোন স্লো

স্মার্টফোন স্লো হয়ে গেলে ফাস্ট করার দুর্দান্ত উপায়

iPhone

মুখের কথায় নিয়ন্ত্রণ করুন iPhone, জানুন ৩টি লুকানো ফিচার!

ফাইল ডিলিট করলে

ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন

Phones

আপনার ফোন কি আসল না ক্লোন? মাত্র ১ মিনিটেই যাচাই করুন

সেরা স্মার্টফোন

২৫ হাজার টাকায় সেরা ১০ ফোন : লং ব্যাটারির সেরা স্মার্টফোন তালিকা

দ্রুতগতির স্মার্টফোন

সেরা ১০টি দ্রুতগতির স্মার্টফোন, সর্বশেষ আপডেট

Realme Narzo 60x 5G

২৫ হাজার টাকায় সেরা ব্যাটারির ১০টি স্মার্টফোন, সর্বশেষ আপডেট

ওয়েবসাইট

ওয়েবসাইট দিয়ে কীভাবে ইনকাম করা যায়

টিকটকে ট্রেন্ডিং

টিকটকে ট্রেন্ডিং বিষয় খুঁজে পাওয়ার সহজ উপায়

foldable-ebike-ea-e

ভাঁজ করে রাখতে পারবেন দুর্দান্ত এই ই-সাইকেল, নিয়ে যেতে পারবেন যে কোন জায়গায়

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.