স্পোর্টস ডেস্ক : বিগব্যাশ খেলতে আগামী তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সিডনি সিক্সার্সের সঙ্গে। এতেই স্টিভ স্মিথের বার্তাটা পরিষ্কার-আপাতত অবসরের কোনো ভাবনা তার নেই। খেলা চালিয়ে যাবেন তিন সংস্করণেই। সুযোগ পেলে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠ মাতাতে চান।

স্টিভ স্মিথ

Advertisement

স্মিথের বয়স এখন ৩৫। এই বয়সে অনেকেই ক্যারিয়ারের ইতি টেনে দেন। কেউ কেউ খেলা চালিয়ে যান সংস্করণ ভেদে। তাই জানার কৌতূহল ছিল-অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার কোনো সংস্করণ ছাড়ছেন কি না। ক্যারিয়ার নিয়ে তার ভাবনাটা কী? এর জবাবে তিনি বলেছেন, ‘আমার (অবসর নিয়ে) কোনো পরিকল্পনা নেই। আমি এই মুহূর্তে খেলাটা উপভোগ করছি। বেশ স্বস্তিতে আছি এবং এবারের গ্রীষ্ম মৌসুমের জন্য উন্মুখ হয়ে আছি।’

টেস্ট আর ওয়ানডেতে অস্ট্রেলিয়া দলে এখনও নিয়মিত স্মিথ। তবে টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই অনিয়মিত তিনি। এই সংস্করণের সবশেষ বিশ্বকাপেও তারকা ব্যাটার ছিলেন দলের বাইরে। যে কারণে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও তার চাহিদা বেশ। ২০২৭ সাল পর্যন্ত সিডনি সিক্সার্স তো আর এমনিতেই তাকে চুক্তিবদ্ধ করেনি। এই চুক্তিতে স্মিথ খুশি। আরও অন্তত তিন বছর পেশাদার ক্রিকেটে থাকতে পারছেন ভেবে স্বস্তিবোধ করছেন।

অবসর নিয়ে না ভেবে খেলাটাকে উপভোগ করে যেতে চান স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে ১০৯টি টেস্ট, ১৫৮টি ওয়ানডে এবং ৬৭টি টি-টোয়েন্টি খেলা তারকা ব্যাটার এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি এখনও চার বছর টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারি। তাই কী হয়, কেউ জানে না। এটি এমন একটি সংস্করণ, যেখানে আমি অন্যদের তুলনায় অনেক বেশি সময় ধরে খেলতে পারব বলে মনে করি। বিশেষ করে বিশ্বজুড়ে হওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।’

১০০ বছরেরও বেশি সময় পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। চার বছর পর লস অ্যাঞ্জেলসে নারী এবং পুরুষ-দুই বিভাগেই ক্রিকেট থাকবে। অভাবনীয় কিছু না ঘটলে সেখানে অস্ট্রেলিয়ার অংশগ্রহণ নিশ্চিতই। সিডসি সিক্সার্সের সঙ্গে লম্বা সময়ের চুক্তি করা স্মিথও চোখ রাখছেন লস অ্যাঞ্জেলস অলিম্পিকে, ‘আমি এখানে (বিগব্যাশ লিগ) তিন বছরের জন্য চুক্তি করেছি। এরপর আর কেবল একটি বছর। অলিম্পিকে অংশ হতে পারলে দারুণ হবে।’

বিসিবির নতুন সভাপতি কে এই ফারুক আহমেদ

আসন্ন গ্রীষ্মে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, এরপর ভারত সফর করবে দলটি। শ্রীলঙ্কা সিরিজটি শেষ করে ভারতের পথে পা বাড়ানোর আগে বিগব্যাশে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবেন স্মিথ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, চলতি বছর (বিগব্যাশ লিগে) কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাব। এরপর সেখান থেকে কোথায় যাব, তা আমরা দেখব। আমি যেখানেই সুযোগ পাব, সেখানেই ঝাঁপিয়ে পড়ব।’

স্মিথ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়া দল তাকে ব্যাটিং পজিশনে যেখানে খেলাবে, খুশি মনে সেই পজিশনেই খেলে যাবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.