Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

By Mynul Islam NadimDecember 15, 20242 Mins Read
Advertisement

খেলাধুলা ডেস্ক : সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল। কদিন আগে ইংল্যান্ডে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন। সেখানে ব্যর্থ হওয়ায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে কোনও টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না তিনি। এবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যাকশনে ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরে কোনও ধরনের টুর্নামেন্টেই বল করতে পারবেন না বাঁহাতি এই স্পিনার।

sakib

রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘সাকিব আপাতত বোলিং করতে না পারলেও তিনি সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। বিসিবি জানে যে, সাকিব শিগগিরই তার বোলিং অ্যাকশন বৈধ করার চেষ্টায় একটি আইসিসি স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য যাবেন। ’

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের জন্য প্রণীত নিয়মের ১১.৩ ধারা অনুযায়ী, যদি কোনও জাতীয় ক্রিকেট ফেডারেশন তার ঘরোয়া প্রতিযোগিতায় কোনও খেলোয়াড়কে বোলিং থেকে নিষিদ্ধ করে, তবে আইসিসি স্বয়ংক্রিয়ভাবে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেট এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনের ঘরোয়া প্রতিযোগিতাতেও কার্যকর হয়ে যাবে।

বর্তমানে লঙ্কা টি-টেন লিগে গল মারভেলসের হয়ে খেলছেন সাকিব। কলম্বো জাগুয়ার্সের বিপক্ষে আজকের ম্যাচে ৩ বলে ৬ রান করেন তিনি। সেখানে কেবল ব্যাটার হিসেবেই খেলছেন তিনি।

গত সেপ্টেম্বরে সারের হয়ে সামারসেটের বিপক্ষে কাউন্টিতে একটি ম্যাচ খেলেছিলেন। ওই ম্যাচে সবমিলিয়ে ৯টি উইকেট নিয়েছিলেন সাকিব। ম্যাচের পরই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। পরে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন সাকিব। তাতে প্রমাণ পাওয়া গেছে, সাকিবের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকেছে বোলিংয়ের সময়।

ঘুষ দাবির অভিযোগে পাসপোর্ট ও বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বিসিবি জানিয়েছে, আইসিসির ১১.৪ ধারার অধীনে সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। যদি এই পরীক্ষার ফলে তার বোলিং অ্যাকশন বৈধ বলে প্রমাণিত হয়, তবে তিনি আন্তর্জাতিক এবং সব ধরনের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন।

সাকিব চেন্নাইয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে যোগাযোগ করেছেন। যদি ভারতের ভিসা পান, তাহলে চলতি লঙ্কা টি-টেন সুপার লিগ শেষে পরীক্ষা দিতে চেন্নাইয়ে যাবেন। তার আগে ভারতের ভিসা নিতে তিনি শ্রীলঙ্কা থেকে যাবেন আরব আমিরাতে। যদি ভারতের ভিসা না পান তাহলে আবারও পরীক্ষা দিতে যেতে হবে ইংল্যান্ডেই।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket ক্রিকেট ক্রিকেটে খেলাধুলা ধরনের নিষিদ্ধ বোলিং সব সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ সাকিবের
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

February 2, 2026
Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

February 1, 2026
বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

February 1, 2026
Latest News
আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.