সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মুরগি ও চালের দাম। বাড়তি সবজির দামও। আজ শুক্রবার সকালে এমন চিত্র দেখা গেছে।

কাঁচা বাজারগুলো ঘুরে দেখা যায়, ৩০-৫০ টাকা বেড়ে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৪৩০-৪৫০ টাকায়। এছাড়া ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা। গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকা।
সরবরাহ সংকটের অভিযোগ তুলে সব ধরনের চালের কেজিতে বেড়েছে ৫-৭ টাকা। এছাড়া আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বাড়তি সবজির দামও। বেশিরভাগ সবজি মিলছে ৭০-১০০ টাকায়। প্রতি কেজি পটল ৮০ টাকা, মরিচ ১২০, উচ্ছে ১০০, বরবটি ১০০, ঢ়েরস ৮০ টাকা, লেবু প্রতি হালি ৫০-৬০, টমেটো ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


