জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন দেড় লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে ভোটের হিসাবে পেছনে ফেলে জয়ের পথে রয়েছেন সুমন।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

Advertisement

সৈয়দ সায়েদুল হক সুমনের নির্বাচনি অফিস সূত্র জানিয়েছে, ১৭৬টি ভোটকেন্দ্রের ফলাফল তাদের হাতে আছে। সে অনুযায়ী সৈয়দ সায়েদুল পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট। আর প্রতিমন্ত্রী মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।

মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসন। এতে মোট ভোটকেন্দ্র ১৭৭টি। এর মধ্যে চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নীলিমা রায়হানা জানান, উপজেলার ৮৪টি কেন্দ্রের মধ্যে ৫৪টির ফলাফল তাদের হাতে পৌঁছেছে। তাতে দেখা যায়, বিপুল ভোট এগিয়ে আছেন সৈয়দ সায়েদুল হক।

মাধবপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ কে এম ফয়সাল জানান, ৯২টি কেন্দ্রের মধ্যে ৪২টির ফলাফল তার হাতে আছে। এসব কেন্দ্রেও বিপুল ভোটে এগিয়ে আছেন সায়েদুল হক।

কুষ্টিয়া-২ আসনে হেরে গেলেন হাসানুল হক ইনু

হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী ও সায়েদুল হক ছাড়াও অপর ছয় প্রার্থী হলেন- আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.