ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় ইতিহাসের ‘সবচেয়ে ভয়ংকর’ প্রতিশোধ নেওয়ার ঘোষনা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান’ চালানো হবে।
আরও জানানো হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী স্বেচ্ছাসেবী বাহিনী খামেনির রেখে যাওয়া আদর্শ ও নীতির পথেই এগিয়ে যাবে। তারা দেশীয় ও বিদেশি ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার এবং ‘আগ্রাসীদের শিক্ষা দেওয়ার মতো শাস্তি’ দেওয়ার অঙ্গীকার করছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশ্লেষকরা বলছেন, আইআরজিসির এমন হুঁশিয়ারি আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত ও তীব্র করে তুলতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


