তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার এবং দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে চেয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা। তিনি বলেছেন, তুরস্কের সবচেয়ে সুন্দর নারীকে তিনি বিয়ে করবেন।

গতকাল শনিবার (১১ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে একাধিক পোস্ট করেন উগান্ডার সেনাপ্রধান। একটি পোস্টে তিনি দাবি করেন, আঞ্চলিক নিরাপত্তায় উগান্ডার অবদানকে স্বীকৃতি দেওয়া হয় না। আর যে নিরাপত্তা তারা দেন সেটির বদলে তুরস্ককে এক বিলিয়ন ডলার দিতে হবে। নয়ত দেশটির সঙ্গে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি।
উগান্ডার সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসেভির ছেলে। প্রেসিডেন্ট মুসেভিকে উগান্ডার মানুষ একজন স্বৈরাশাসক হিসেবে জানেন।
মুহুজি কেইনেরুগাবা এক্সে করা সিরিজ পোস্টে লিখেছেন, “আমি তুরস্কের সঙ্গে দ্বন্দ্ব চাই না। তাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমরা যিশু এবং মোহাম্মদ আলির দ্বারা অনুপ্রাণিত সেনাবাহিনী।”
“এক বিলিয়ন ডলারের পাশাপাশি আমি তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে চাই।”
“এক বছরের মধ্যে আমাকে ইস্তাম্বুলে হিরো হিসেবে স্বাগতম জানানো হবে। আমি এমনকি আমার আংকেল প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গেও দেখা করব।”
নির্দিষ্ট সময়ের মধ্যে এক বিলিয়ন ডলার না দিলে উগান্ডার রাজধানীতে অবস্থিত তুরস্কের দূতাবাস বন্ধ করা দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। এর জবাবে তুরস্ক উগান্ডার দূতাবাস বন্ধ করে দিলেও কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এছাড়া উগান্ডার সব নাগরিককে তুরস্ক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


