জুমবাংলা ডেস্ক : সচিবালয়ে ঢুকে পড়া এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশের দুটি প্রিজন ভ্যানে তোলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। ভেতরে কোথাও কেউ লুকিয়ে আছে কিনা তা খোঁজা হচ্ছে।

Student

Advertisement

এর আগে এদিন দুপুর পৌনে ৩টার দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এক পর্যায়ে শিক্ষার্থীরা সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা প্রথমে অনুরোধ করার পরও তারা আন্দোলন চালিয়ে যায়। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের লাটিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে সরে যায়।

পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা পালাতে শুরু করে। সচিবালয়ের ভেতরে আটকা পড়ে বেশকিছু শিক্ষার্থী। তাদের আটক করে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হয়েছে।

নতুন রূপে হাজির চিত্রনায়িকা অপু বিশ্বাস

উল্লেখ্য, এই শিক্ষার্থীরা যে ৬টি বিষয়ে পরীক্ষা দিয়েছিল, সবগুলোতেই তারা ফেল করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.