সোশ্যাল মিডিয়া আর টকশোর আলোচনা মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ১০০ ফিট এলাকায় জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সোশ্যাল মিডিয়া আর টকশোর আলোচনা মানুষকে বিভ্রান্ত করছে। রাজনৈতিক অনেক আলোচনা সমালোচনা নিয়ে হতাশ হয়ে থেমে যাওয়া যাবে না। ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, এই দেশ আমাদের, তাই অন্য কেউ এটি গড়ে দিয়ে যাবে না।
এ সময় দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী জানান, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজসম্পদ সত্ত্বেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এক বড় অর্জন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেন, স্বাধীনতার পরে আমরা জোড় গলায় বলতে পারছি না, ৫৬ বছরে আমরা খুব ভাল করেছি। হতাশ না হয়ে নতুন উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


