জুমবাংলা ডেস্ক : ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করে বহু তরুণীকে সর্বস্বান্ত করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফজলে হাসান অনিক। হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আর প্রেমিকার খরচ চালাতেই তিনি এই পথ বেছে নেন বলে জানা গেছে।

cid

Advertisement

ভুক্তভোগী কয়েক নারীর অভিযোগে রাজধানীর উত্তরা থেকে এই প্রতারককে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নাটোরের বড়াইগ্রামে বেড়ে উঠা অনিক এসএসসি ও এইচএসসিতে পেয়েছিলেন এ প্লাস। ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পরে আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রেমে পড়ে প্রেমিকার পকেট খরচ চালাতে বেছে নেন হ্যাকিং।

ফেসবুকে বিভিন্ন লিংক পাঠিয়ে আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন অনিক। দুই বছরে প্রায় ৫০টি ফেসবুক আইডি হ্যাক করে ১৫ ভুক্তভোগীকে হয়রানি করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। যার টার্গেটই ছিল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

এমন অপরাধের দায়ে ভুক্তভোগী কয়েকজন নারীর অভিযোগের ভিত্তিতে রাজধানীর উত্তরা থেকে সিআইডির জালে ধরা পড়ে এ হ্যাকার।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি এস এন মো. নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হ্যাকার ভুক্তভোগী থেকে বিকাশ-নগদে টাকা না নিয়ে বিভিন্ন শপিং করে ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নিতেন।

বাড়ল ডিএসই’র শেয়ারমূল্য

সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সংবেদনশীল ছবি-ভিডিও না দেওয়ার অনুরোধ এবং আন ওয়ান্টেড লিংকে ক্লিক না করার আহ্বান জানানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.