Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home যেসব দাবি নিয়ে গণভবনে যাবেন সোহেল তাজ
জাতীয়

যেসব দাবি নিয়ে গণভবনে যাবেন সোহেল তাজ

By Saiful IslamApril 7, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : তিন দফা দাবি আদায়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গণভবনের উদ্দেশ্যে পদযাত্রা ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেন, আগামী সোমবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ সংলগ্নে) অবস্থান নেবেন তিনি। সেখান থেকে বিকেল সাড়ে ৩টায় গণভবনের উদ্দেশ্যে হেটে যাত্রা শুরু করবেন এবং প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করবেন।

সোহেল তাজের তিনটি দাবি হলো- (১) ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম লাভ করে। তাই এই দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।

(২) ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে।

(৩) জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম-অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

সোহেল তাজ বঙ্গবন্ধুর আদর্শে এবং মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকলের প্রতি এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ফেসবুক পোস্টে সোহেল তাজ আরও লিখেন, ১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ দিনই শুধু নয়, এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে একটি মোড় ঘোরানো দিন, কারণ ১৯৭১ সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর অন্যতম সহচর তাজউদ্দীন আহমদ তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তার পদাধিকার বলে অন্যান্য নেতৃবৃন্দকে (সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান) নিয়ে কঠিন বাধা এবং রাজনীতির চরম দুঃসময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গণতান্ত্রিক পন্থায় সরকার গঠন করেন।

তিনি লিখেন, ইতিহাসবিদ এবং রাজনৈতিক চিন্তাবিদরা একমত যে, এই সরকার গঠনের মাধ্যমেই আমাদের মহান মুক্তিযুদ্ধ চূড়ান্ত স্বাধীনতায় রূপ নেয়। অন্যথায় আমাদের স্বাধীনতার সংগ্রাম পৃথিবীর অন্যান্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মতো ব্যর্থ হয়ে যেত। আমার কাছে আশ্চর্য লাগে যে, বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পার হয়ে গেলো কিন্তু আমাদের নতুন প্রজন্ম এই গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাসের কিছুই জানে না- এটা মেনে নেওয়া যায় না। আর তাই আমি আমার ৩ দফা দাবির আন্দোলন চালিয়ে যাবো, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই দাবিগুলো কার্যকর করা না হয়।

প্রসঙ্গত, তিন দফা দাবি আদায়ে গতবছরও একই দিনে গণভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেন সোহেল তাজ।

১০ এপ্রিল গণভবন অভিমুখে সোহেল তাজের পদযাত্রা

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় গণভবনে তাজ দাবি, নিয়ে, যাবেন যেসব সোহেল
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

February 5, 2026
ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

February 4, 2026
নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

February 4, 2026
Latest News
রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

ইসি মাছউদ

শেরপুর-৩ আসনে ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল দেওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.