বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেড–২ (বিশেষ পেশা)–এর আওতায় এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীরা ৮ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৭ এপ্রিল ২০২৬।

নিয়োগ

Advertisement

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: সৈনিক
পদসংখ্যা: নির্ধারিত নয়
ট্রেড–২ (বিশেষ পেশা) অন্তর্ভুক্ত পেশাসমূহ

এই নিয়োগের আওতায় বিভিন্ন বিশেষ পেশায় প্রার্থী নেয়া হবে। পেশাগুলো হলো—
কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার ও টিন স্মিথ।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। যেসব প্রার্থী জিপিএ ৩.০০ বা তার বেশি পেয়েছেন, তাঁরা যোগ্যতার ভিত্তিতে ট্রেড–১–এ স্থানান্তরের সুযোগ পেতে পারেন।

পেশাগত যোগ্যতা

কুক পেশা: রান্নায় পারদর্শী হতে হবে।
ব্যান্ডসম্যান: ড্রাম, ব্রাস ব্যান্ড, ক্ল্যারিনেট, ব্যাগ পাইপ, ট্রাম্পেটসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পেইন্টার / পেইন্টার অ্যান্ড ডেকোরেটর: রং করার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
কার্পেন্টার: কাঠমিস্ত্রির কাজে দক্ষ হতে হবে।
টিন স্মিথ: ঝালাই ও ধাতব কাজে পারদর্শী হতে হবে।

আবেদন ফি

আবেদনকারীদের ৩০০ টাকা ফি প্রদান করতে হবে। এর মধ্যে ২০০ টাকা ভর্তি পরীক্ষার ফি এবং ১০০ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি।

আবেদন পদ্ধতি ও শেষ সময়

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৭ এপ্রিল ২০২৬।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.