নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি-র (নেসকো) গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের কারণে আজ বৃহস্পতিবার রাজশাহীর কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে।
এ কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এই সময় কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকাসহ কাপাশিয়া ফিডারের আওতাধীন বিভিন্ন স্থানে বিদ্যুৎ থাকবে না। কাপাশিয়া মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে ভাংড়া পর্যন্ত এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



