Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ৩৭ কোটি টাকার প্রকল্প নিল ইসি
জাতীয়

প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ৩৭ কোটি টাকার প্রকল্প নিল ইসি

By Shamim RezaNovember 20, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : নির্বাচনে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ৩৭ কোটি টাকার নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকল্পের অর্থের জোগান আসবে সরকারি তহবিল থেকে।

নির্বাচন কমিশন

Advertisement

ইসি সূত্রগুলো থেকে জানা গেছে, ‘নির্বাচনী প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছে ইসির প্রশাসন ও অর্থ শাখার যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদারকে।

এছাড়া পরিকল্পনা, উন্নয়ন ও প্রকাশনা শাখার উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসানকে উপপ্রকল্প পরিচালক এবং সিনিয়র সহকারী প্রধান মো. রাজীব আহসানকে সহকারী প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে পাঠানো এ সংক্রান্ত প্রশাসনিক আদেশ থেকে জানা গেছে, প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৬ অক্টোবর পর্যন্ত।

সিনিয়র সহকারী প্রধান মো. রাজীব আহসানের পাঠানো প্রশাসনিক আদেশ থেকে আরো জানা গেছে, ৩৭ কোটি ৫ লাখ ৩৮ হাজার টাকার প্রকল্পের ব্যয়ের খাত রাখা হয়েছে ৪০টি। এগুলোর মধ্যে রয়েছে, নিবন্ধন ফি, যানবাহন নিবন্ধন, নবায়ন, ট্যাক্স টোকেন, ফিটনেস, প্রশিক্ষণ, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট, ভ্রমণ ব্যয়, কম্পিউটার সামগ্রী, মুদ্রণ ও বাঁধাই, স্ট্যাম্প ও সিল, অন্যান্য মনিহারি, সম্মানী, মোটরযান মেরামত ও সংরক্ষণ, আসবাবপত্র মেরামত ও সংরক্ষণ, কম্পিউটার মেরামত ও সংরক্ষণ, অফিস সরঞ্জামাদি মেরামত ও সংরক্ষণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, অফিস সরঞ্জামাদি আসবাবপত্র।

এছাড়া অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি, কম্পিউটার সফটওয়্যার, মূল বেতন (কর্মকর্তা), শিক্ষা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, অধিকাল ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, বাংলা নববর্ষ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, বিশেষ সুবিধা, আপ্যায়ন ব্যয় হায়ারিং চার্জ যানবাহন ব্যবহার (চুক্তিভিত্তিক), সেমিনার, কনফারেন্স ব্যয়, উপযোগ সেবা (Utility service) চার্জ, কুরিয়ার, ইন্টারনেট, ফ্যাক্স, টেলেক্স, প্রচার ও বিজ্ঞাপন ব্যয়, বইপত্র ও সাময়িকী এবং আউটসোর্সিং খাতগুলোও প্রকল্পে রাখা হয়েছে।

খাতগুলোর মধ্যে ১৯ কোটি ৮৬ লাখ ১৭ হাজার টাকার সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে প্রশিক্ষণের পেছনে। এছাড়া বড় ব্যয় ধরা হয়েছে সেমিনার, আউটসোর্সিং এবং অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতে।

পানির কোন রং নেই কেন? জানলে অবাক হবেন

বর্তমানে নির্বাচন কমিশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ফলাফল ব্যবস্থাপনা সিস্টেম, স্মার্ট নির্বাচনী ব্যবস্থাপনা অ্যাপ, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সিস্টেম, ইলেকট্রনিক ভোটিং সিস্টেম, এনআইডি সার্ভার প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তির সহায়তা নেয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa