দেশের আকাশে পবিত্র রমযানের চাঁদ দেখা যাওয়ায় শুরু হয়েছে সিয়াম সাধনার মাস। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এশার নামাজের পর দেশজুড়ে মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় প্রথম তারাবিহ। ভোরে সাহরি গ্রহণের মাধ্যমে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে এ বছরের প্রথম রোজা।

ভৌগোলিক অবস্থানভেদে সূর্যোদয়ের সময়ের পার্থক্যের কারণে দেশের বিভিন্ন জেলায় সাহরির শেষ সময়ে কিছুটা তারতম্য দেখা যায়। ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী রাজধানীকে ভিত্তি ধরে অন্যান্য জেলার সময় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী প্রথম রোজার সাহরির শেষ সময় নিম্নরূপ-
ঢাকা বিভাগে রাজধানী ঢাকায় সাহরির শেষ সময় ভোর ৫টা ১২ মিনিট। নারায়ণগঞ্জে ৫টা ১১, কিশোরগঞ্জে ৫টা ৯, গাজীপুরে ৫টা ১১, গোপালগঞ্জে ৫টা ১৩, টাঙ্গাইলে ৫টা ১৩, নরসিংদীতে ৫টা ১০, ফরিদপুরে ৫টা ১৩, মাদারীপুরে ৫টা ১২, মানিকগঞ্জে ৫টা ১৩, মুন্সিগঞ্জে ৫টা ১১, রাজবাড়ীতে ৫টা ১৫ এবং শরীয়তপুরে ৫টা ১১ মিনিটে সাহরি শেষ হবে।
চট্টগ্রাম বিভাগে লক্ষ্মীপুরে সাহরি শেষ ৫টা ১০ মিনিটে। রাঙামাটিতে ৫টা ৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৫টা ৯, বান্দরবানে ৫টা ২, ফেনীতে ৫টা ৭, নোয়াখালীতে ৫টা ৮, চাঁদপুরে ৫টা ১০, চট্টগ্রামে ৫টা ৫, খাগড়াছড়িতে ৫টা ৫, কুমিল্লায় ৫টা ৮ এবং কক্সবাজারে ৫টা ৩ মিনিটে সাহরি শেষ হবে।
খুলনা বিভাগে সাতক্ষীরায় ৫টা ১৬ মিনিটে সাহরি শেষ হবে। যশোরে ৫টা ১৬, মেহেরপুরে ৫টা ১৯, মাগুরায় ৫টা ১৫, বাগেরহাটে ৫টা ১৪, নড়াইলে ৫টা ১৫, ঝিনাইদহে ৫টা ১৬, চুয়াডাঙ্গায় ৫টা ১৮, খুলনায় ৫টা ১৫ এবং কুষ্টিয়ায় ৫টা ১৭ মিনিটে সাহরি শেষ হবে।
বরিশাল বিভাগে ভোলায় ৫টা ৯ মিনিটে সাহরি শেষ হবে। বরিশালে ৫টা ১১, বরগুনায় ৫টা ১২, পিরোজপুরে ৫টা ১৩, পটুয়াখালীতে ৫টা ১১ এবং ঝালকাঠিতে ৫টা ১২ মিনিটে সাহরি শেষ হবে।
ময়মনসিংহ বিভাগে শেরপুরে ৫টা ১৩ মিনিটে সাহরি শেষ হবে। ময়মনসিংহে ৫টা ১১, নেত্রকোনায় ৫টা ৯ এবং জামালপুরে ৫টা ১৪ মিনিটে সাহরি শেষ হবে।
রংপুর বিভাগে লালমনিরহাটে ৫টা ১৬ মিনিটে সাহরি শেষ হবে। রংপুরে ৫টা ১৭, পঞ্চগড়ে ৫টা ২০, নীলফামারীতে ৫টা ১৮, দিনাজপুরে ৫টা ১৭, ঠাকুরগাঁওয়ে ৫টা ২০, গাইবান্ধায় ৫টা ১৬ এবং কুড়িগ্রামে ৫টা ১৫ মিনিটে সাহরি শেষ হবে।
রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে ৫টা ১৫ মিনিটে সাহরি শেষ হবে। রাজশাহীতে ৫টা ১৮, বগুড়ায় ৫টা ১৫, পাবনায় ৫টা ১৫, নাটোরে ৫টা ১৭, নওগাঁয় ৫টা ১৮, জয়পুরহাটে ৫টা ১৭ এবং চাঁপাইনবাবগঞ্জে ৫টা ২০ মিনিটে সাহরি শেষ হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সিলেট বিভাগে সিলেটে সাহরি শেষ হবে ৫টা ৪ মিনিটে। মৌলভীবাজারে ৫টা ৫, হবিগঞ্জে ৫টা ৮ এবং সুনামগঞ্জে ৫টা ৮ মিনিটে সাহরি শেষ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


