জুমবাংলা ডেস্ক : কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Tarek

Advertisement

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে এক জনসভায় ভার্চুয়া‌লি যুক্ত হ‌য়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সভার আয়োজন করে কলা‌রোয়া উপজেলা ও পৌর বিএন‌পি।

তারেক রহমান বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে যতদিন প্রয়োজন হবে, ততদিন বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেখা যাচ্ছে- কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে। তারা বেশ কিছুদিন যাবত উল্টো-পাল্টা বকছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে রাজনীতি করে বিএনপি। সাতক্ষীরার মাটির তৈরি টালি, শিল্প কারখানা সংরক্ষণ, মুন্সিগঞ্জের পর্যটন কেন্দ্র, উপকূলবর্তী এলাকায় মজবুত বেড়িবাঁধ, চিংড়ি শিল্প এবং সাতক্ষীরার আম সংরক্ষণের ব্যবস্থা করতে হলে এলাকা ভিত্তিক উন্নয়নকে কাজে লাগাতে হবে। আর এ জন্য দরকার জনগণের সরকার।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য খাল খনন করেছিলেন। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য আবারও খাল খনন প্রকল্প চালু করা হবে। যেন কৃষকরা শুকনো মৌসুমে খাল থেকে পানি সেচ দিয়ে ফসল ফলাতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.