সমসাময়িক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলবেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আজ রোববার বিকেল সাড়ে ৪টায় ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। তিনি জানান, প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ফয়েজ আহম্মদ বলেন, প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য দেবেন। তবে কোন কোন ইস্যুতে তিনি কথা বলবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


