Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home সমলয় পদ্ধতিতে ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
বিভাগীয় সংবাদ রংপুর

সমলয় পদ্ধতিতে ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

By Shamim RezaJanuary 24, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে প্রচ‌লিত পদ্ধ‌তি বাদ দি‌য়ে আধু‌নিক য‌ন্ত্রের সাহা‌য্যে ধান চা‌ষের জন‌্য বীজতলা তৈ‌রি করা হ‌য়ে‌ছে। কৃ‌ষি বিভা‌গের ম‌তে এটি‌কে ‘সমলয়’ পদ্ধ‌তি ব‌লে। এ পদ্ধতির ফ‌লে ধান চাষাবা‌দে শ্রমিক সংকট নিরসন, উৎপাদ‌নে অতি‌রিক্ত খরচ ও সময় বাঁচবে ব‌লে জানা গেছে। চল‌তি ইরি-‌বো‌রো মৌসু‌মে প্রাথ‌মিকভা‌বে উপ‌জেলার ধরণীবা‌ড়ী ইউনিয়‌নের মধুপুর বাম‌নেরহাট এলাকায় প্রায় ৩৫ শতক জ‌মি‌তে ৪৫০০ প্লা‌স্টি‌কের ট্রে-তে ধা‌নের বীজ বপন করা হ‌য়ে‌ছে।

সমলয় পদ্ধতিতে ধান চাষ

সমলয় পদ্ধ‌তি‌তে বীজতলা ও চারা রোপ‌ণের বিষয়‌টি এ অঞ্চ‌লের কৃষক‌দের মা‌ঝে ব‌্যাপক সাড়া ফে‌লে‌ছে।

উপ‌জেলা কৃ‌ষি অফিস সূ‌ত্রে জানা গেছে, বিশেষ কৃষি যন্ত্রের মাধ্যমে বে‌লে মা‌টি‌তে জৈব সার সং‌মিশ্রণে প্লা‌স্টি‌কের ট্রে-তে ধান বীজ বপন ‌করা হয়। ৩০ থে‌কে ৪০ দিনের ম‌ধ্যে এই বীজ চারা রোপ‌ণের জন‌্য উপ‌যোগী হ‌য়ে ওঠে। এতে ক‌রে বাড়‌তি সা‌রের প্রয়োজন হয় না।

ট্রে-তে চারা উৎপাদনে জমির প‌রিমাণও কম লা‌গে। রাইস ট্রান্সপ্ল্যান্টার ‌মে‌শি‌ন দি‌য়ে চারা একই গভীরতায় সমানভাবে লাগানো যায়। ফলে ফলনও বাড়ে। একসঙ্গে চারা রোপণ করায় ধান একসঙ্গে পাকবে এবং একসঙ্গে ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা।

প্রচ‌লিত পদ্ধ‌তি‌তে চারা রোপ‌ণের পর ফসল ঘ‌রে তুল‌তে ১৪৫ থে‌কে ১৬০ সময় লাগ‌লেও সমলয় পদ্ধ‌তি‌তে এর থে‌কে সময় কম লা‌গ‌বে ব‌লেও জানায় সূত্রটি।

সমলয় পদ্ধ‌তির ব‌্যাপা‌রে কথা হয় বাম‌নেরহাট এলাকার বর্গা চা‌ষি আবু বক্কর সি‌দ্দিকের সঙ্গে। তি‌নি বলেন, ‘আগে জ‌মি‌ তৈ‌রি ক‌রে ধা‌নের বীজ লাগা‌ইছিলাম। এবার মে‌শি‌নের সাহা‌য্যে ট্রে-‌তে বীজ তলা তৈ‌রি করা হয়। এভা‌বে কখনও আব‌াদ ক‌রি‌নি।

কৃ‌ষি অফিসের পরামর্শ অনুযা‌য়ী ১২০ শতক জ‌মি‌তে সমলয় পদ্ধ‌তি‌তে ধান চা‌ষের প্রস্তু‌তি নিয়ে‌ছি, আশা ক‌রি ভা‌লো ফলন পাওয়া যা‌বে।’

একই এলাকার কৃষক চন্দন সরকার (৫০) ও অম‌রেন্দ্র নাথ (৬১) জান‌ান, সমলয় পদ্ধ‌তি‌তে বীজ বপন ক‌রে‌ছেন তারা। এ পদ্ধতিতে খরচ নেই বল‌লেই চ‌লে। সা‌রের ব‌্যবহার করা হয়‌নি। এত শী‌তের ম‌ধ্যেও বীজতলার কো‌নো ক্ষ‌তি হয়‌নি। তারা আশা ক‌রছেন, এবার এ পদ্ধ‌তির মাধ‌্যমে চাষাবাদ কর‌লে ভা‌লো ফলন পাওয়া যা‌বে।

ধরণীবাড়ী ইউনিয়ন ব্ল‌কের উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা হা‌মিদুর রহমান ব‌লেন, ‘৯০ জন কৃষক ৫০ একর জ‌মি‌তে সমলয় পদ্ধ‌তির মাধ‌্যমে চাষাবা‌দের জন‌্য অন্তর্ভু‌ক্ত হ‌য়ে‌ছেন। এতে শ্রমিক লাগ‌বে না সব য‌ন্ত্রের মাধ‌্যমে হ‌বে। এ ছাড়া দ্রুত উৎপা‌দিত ফসল ঘ‌রে তুল‌তে পারবেন তারা।’ সমলয় পদ্ধ‌তি‌ চাষাবা‌দে কৃষকরা লাভজনক হ‌বে ব‌লেও আশা ক‌রেন‌ তি‌নি।

উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মোশারফ হো‌সেন বলেন, ‘রাইস ট্রান্সপ্ল্যান্টা‌রের মাধ‌্যমে এসব চারা রোপণ করা হবে। সমলয় পদ্ধ‌তি‌তে কাটা-মাড়াই হ‌বে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ‌্যমে। এতে ক‌রে শ্রমিক সংকট নিরসন হ‌বে। সেই সঙ্গে কম সম‌য়ের ম‌ধ্যে ফসল ঘ‌রে তুল‌তে পা‌র‌বে।’ সমলয় পদ্ধ‌তির ফ‌লে ক্ষে‌তে রোগবালাই কম হ‌বে ব‌লেও জানান তিনি।

এটিই পৃথিবীর শেষ রাস্তা, যেখানে একা যাওয়া নিষেধ

তিনি আরো বলেন, ‘আগামী ২৭ জানুয়া‌রি সমলয় পদ্ধ‌তি‌তে চারা রোপণ করা হ‌বে। ওই সময় ২০০ কৃষক‌কে নি‌য়ে সমলয় পদ্ধ‌তি সম্প‌র্কে আরো বিস্তা‌রিত অবগত করা হ‌বে। যা‌তে তারা আগামী‌তে এই চাষাবাদে উদ্বুদ্ধ হয়।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আগ্রহ কৃষকদের চাষে ধান ধান চাষ পদ্ধতিতে বাড়ছে: বিভাগীয় রংপুর সংবাদ সমলয় সমলয় পদ্ধতিতে ধান চাষ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

February 1, 2026
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

January 31, 2026
Latest News
ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

APP Lutfor Rahman

এপিপির বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ!

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.