জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তীর্ণ সমুদ্র এলাকায় সামুদ্রিক সম্পদ আহরণে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

PM

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সী ফুড শো-২০২৪ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে নীল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চাই। তাই আমি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি। কারণ আমরা আরও সামুদ্রিক সম্পদ আহরণ করতে পারি।

দেশীয় মাছের রফতানি বাড়াতে মাছের সংগ্রহ, বিতরণ ও প্রক্রিয়াজাতকরণে যথাযথ মান বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অবগত করে তিনি বলেন, কারণ মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত।

দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যৌথ সহযোগিতায় বা পৃথকভাবে এ খাতে বিনিয়োগ করতে পারেন বলেও আবারও তিনি তার অভিমত ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে, লক্ষ্যটা হচ্ছে এ জায়গাতে থেকে টেকনাফ পর্যন্ত মেরিনড্রাইভ তৈরি করা হবে। এটা যখন তৈরি হবে, এদিকে যেমন আমাদের সমুদ্র রক্ষা পাবে অন্যদিকে জলোচ্ছাসসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে সবকিছু। সেভাবেই আমরা সেখানকার পরিবেশটা উন্নত করতে চাই।

মোবাইল ইন্টারনেটে আজও ধীরগতি, ফেসবুক, মেসেঞ্জার ব্যবহারে সমস্যা

শেখ হাসিনা বলেন, রাষ্ট্রক্ষমতায় আসার পর দেখি গবেষণা খাতে কোনো অর্থ ব্যয় ছিল না। সেখানে অর্থ বরাদ্দ করা হয়। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে সমুদ্র নিয়ে গবেষণার কাজ ‍শুরু করে, যার সুফল পাচ্ছে দেশের মানুষ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.