Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অর্থনীতি-ব্যবসা সংকট কাটেনি এলপিজি সিলিন্ডারের, বেড়েছে চালসহ মাছ-মাংস-সবজির দাম
অর্থনীতি-ব্যবসা ব্যবসা আডিয়া

সংকট কাটেনি এলপিজি সিলিন্ডারের, বেড়েছে চালসহ মাছ-মাংস-সবজির দাম

By Shamim RezaJanuary 23, 20264 Mins Read

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্থিরতা যেন থামছেই না। একদিকে সরবরাহ স্বাভাবিক না হওয়া এখনো সংকট কাটেনি রান্নার অন্যতম জ্বালানি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের। অন্যদিকে চালসহ মাছ-মাংস ও সবজির দাম বৃদ্ধিতে দিশেহারা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ।

মাছ-মাংস-সবজির দাম

Advertisement

জ্বালানি সংকট আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে অসন্তোষ প্রকাশ করছে মানুষ। বিক্রেতারা বলছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রায় প্রতি কেজি সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজার, নিউমার্কেট, হাজারীবাগ ও রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ সপ্তাহে বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, যা গত সপ্তাহ ছিল ৬০ থেকে ৭০ টাকা, সিম ৬০ টাকা, মুলা ৪০ টাকা, দেশি শশা ৮০টাকা, করলা ১০০ টাকা, গাজর (দেশি) ৪০টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা পেঁপে ৪০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, শালগম ৫০ টাকা, কাঁচমরিচ ১২০ টাকা, ফুলকপি ও বাঁধাকপির পিস ৪০ থেকে ৫০টাকা এবং প্রতিটি পিস জালি কুমড়া ও লাউ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সংকট কাটেনি এলপিজি সিলিন্ডারের
সরবরাহ স্বাভাবিক না হওয়া এখনো সংকট কাটেনি রান্নার অন্যতম জ্বালানি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের। বিক্রেতারা বলছেন, চাহিদা তুলনায় বাজারে এলপিজি সিলিন্ডারের সরবরাহ কম থাকার কারণে সরকারের নির্ধারিত দামে গ্যাস বিক্রি করা যাচ্ছে না। তাঁদের অভিযোগ দেশের বড় বড় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কৃত্রিম সংকট সৃষ্টি করে অতি মুনাফা লাভের চেষ্টা করছে।

রায়েরবাজারের এলপিজি সিলিন্ডার নিতে আসা গৃহিণী ফরিদা আখতার বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে বাজারে এলপিজি সিলিন্ডার পাচ্ছি না। পেলেও আবার দাম বেশি চাচ্ছে। আজকে আমি একটি পেয়েছি দাম রেখেছে দুই হাজার ২০০ টাকা। এখন বাধ্য হয়ে নিয়েছি। আমাদের তো রান্না করে খেতে হবে।”

বেড়েছে চালসহ মাছ-মাংসের দাম
চাহিদার তুলনায় সরবরাহ করা থাকার অজুহাতে ফের বেড়েছে চালের দাম। বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় মানভেদে প্রায় চালের দাম কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। এখন বাজারে এখন মানভেদে প্রতি কেজি নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়, বিভিন্ন ব্রান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে গড়ে ৭৬ থেকে ৮০ টাকা, মাঝারি মানের ব্রি-২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা, স্বর্ণা ও গুটি বিক্রি হচ্ছে ৫৫ টাকা। এছাড়াও চিনিগুঁড়া পোলাও চাল বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়।

এ সপ্তাহে বাজারে বেড়েছে মাছ মুরগির দাম। বাজারে এখন বড় আকারের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ৪৫০ টাকায়। চাষের পাঙাস আকার অনুযায়ী কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ৩০০ টাকা, মাঝারি আকারের কৈ মাছ ৩০০ থেকে ৩২০, দেশি শিং ৫০০ থেকে ৬০০ টাকা, মাঝারি সাইজের পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, দেশি পাঁচমেশালি ছোট মাছ ৫০০ থেকে ৬০০ টাকা ও ৪০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশ ১২০০টাকা এবং চট্টগ্রামের ইলিশ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেড়েছে মুরগি গরু ও খাসির মাংসের দাম। এ সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে। সোনালি জাতের মুরগির বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১২৫০ থেকে ১৩০০টাকায়। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১১০থেকে ১১৫ টাকায়।

যা বলছে ক্রেতা বিক্রেতারা
মৌসুমী সবজি দাম বাড়ার কারণ জানতে চাইলে কারওয়ানবাজারের সবজি বিক্রেতা সোহেল বেপারি বলেন, “হঠাৎ করে সবজির সরবরাহ চাহিদা তুলনায় কম। দেশের উত্তরাঞ্চলের বাঁধ ভেঙে সবজি নষ্ট হওয়ার কারণে এটা হতে পারে। আবার পরিবহন খরচ ও আগের তুলনায় বেড়েছে। সবজির এই সময় সবজির দাম যা থাকার কথা তার থেকে কিছু বাড়তি আছে। এতে আমাদের কোন হাত নেই।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

হাজারীবাগ বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী রাকিব হাসান সুমন বলেন, “আমাদের বেতন বাড়ে না। অথচ প্রতি সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে। আমাদের মত বেসরকারি চাকরিজীবীদের এখন না খেয়ে থাকার অবস্থা। এ সপ্তাহে চাল থেকে শুরু করে মাছ- মাংস সবজি সব কিছুর দাম বাড়তি দেখলাম। পকেটের হিসেব না মিলাতে পেরে ডিম নিয়ে চলে যাচ্ছি।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সোনার দাম

সোনার দামে রেকর্ড পতন, কতদিন থাকবে এই সুযোগ

July 2, 2026
রেমিট্যান্স

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি সই

June 30, 2026
স্বর্ণালংকারের দাম

দেশের বাজারে স্বর্ণালংকারের দামে পতন

June 29, 2026

Latest News

সোনার দাম

সোনার দামে রেকর্ড পতন, কতদিন থাকবে এই সুযোগ

রেমিট্যান্স

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি সই

স্বর্ণালংকারের দাম

দেশের বাজারে স্বর্ণালংকারের দামে পতন

রেমিট্যান্স

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

বিশ্বব্যাংকের দুর্যোগ ঝুঁকি

বাংলাদেশকে ১১০ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট

ব্যাংক

আমবাজার ঘিরে যেসব এলাকায় শনিবারও খোলা থাকছে ব্যাংক

স্বর্ণের দাম

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

sammilito-bank

গ্রাহকদের আমানত ফেরত শুরু, এবার পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবার প্রস্তুতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa