জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংস্কার ইস্যুতে কোনো ধরনের সমঝোতা বা নেগোসিয়েশনে যাবে না বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৯ মে) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের এনসিপির মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদীবের নির্বাচনী প্রস্তুতি ও ৫৪টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশে আর পুরোনো রাজনৈতিক ব্যবস্থার পুনরাবৃত্তি হবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষের শক্তিগুলোর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পুরোনো বাস্তবতা ভুলে গিয়ে কার্যত নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের আসনে বসেছে।
এ সময় তিনি জানান, এনসিপি পেশিশক্তিনির্ভর রাজনীতিতে বিশ্বাস করে না। বরং জনগণের শক্তিকে কাজে লাগিয়ে রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যেই তারা এগিয়ে যেতে চায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


