জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশনের ২৪তম বৈঠক চলাকালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

বুধবার (২৯ এপ্রিল) জোহরের নামাজের কিছুক্ষণ আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য রাখার সময় এ ঘটনা ঘটে।
পরিস্থিতি তাৎক্ষণিকভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি ঘোষণা করেন এবং অসুস্থ সংসদ সদস্যের চিকিৎসার জন্য সংসদের চিকিৎসককে ডেকে পাঠান। পরে কিছু সময় বিরতির পর আবারও অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


