জাতীয় সংসদ ভবনের ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আজ সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টার দিকে অধিবেশন শুরু হলে তিনি ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। পরে প্রথম সারিতে বসে সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উনি (জাইমা রহমান) বিকেলে অধিবেশন শুরুর সময় থেকেই উপস্থিত আছেন। সংসদের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর পর্বও তিনি দেখছেন।
এ দিকে সংসদে একটি ল্যাপটপ সঙ্গে এনেছিলেন ব্যারিস্টার জাইমা রহমান। অধিবেশনের বিরতিতে তাকে ওই ল্যাপটপে কাজ করতেও দেখা গেছে।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেদিনও মা জুবাইদা রহমান-এর সঙ্গে সংসদের ভিভিআইপি লাউঞ্জে বসে অধিবেশন পর্যবেক্ষণ করেছিলেন জাইমা রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


