জাতীয় সংসদ জনপ্রতিনিধিদের বিশেষ সুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) শুল্কমুক্তভাবে বিদেশ থেকে গাড়ি আমদানির সুযোগ আর পাবেন না।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল পাস করা হয়।
এতদিন সংসদ সদস্যরা কোনো শুল্ক বা কর ছাড়াই বিদেশ থেকে বিলাসবহুল গাড়ি আমদানি করতে পারতেন। নতুন আইন অনুযায়ী সেই বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। এখন থেকে সাধারণ নাগরিকদের মতোই সংসদ সদস্যদেরও গাড়ি আমদানির ক্ষেত্রে নির্ধারিত শুল্ক ও কর পরিশোধ করতে হবে।
রাষ্ট্রীয় ব্যয় সংকোচন এবং জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে বৈষম্য কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিলটি পাসের সময় অধিবেশনে উপস্থিত অধিকাংশ সদস্য টেবিল চাপড়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানি করে আসছিলেন, যা নিয়ে জনমনে সমালোচনা ছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সেই দীর্ঘদিনের প্রথার অবসান ঘটল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


