জাতীয় সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

হাসনাত

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ির সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

অধিবেশনের এক পর্যায়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বক্তব্য দেন। তিনি জানান, সংসদ সদস্যদের একটি দাবি ছিল যে উপজেলা পরিষদে গেলে তাদের বসার জায়গা থাকে না, ফলে তারা সমস্যায় পড়েন। বিষয়টি কয়েকদিন আগে একজন সংসদ সদস্য জানানোর পর প্রধানমন্ত্রীর নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তত বসার একটি ব্যবস্থা হয়েছে। এরপর তিনি সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, তিনি সংসদের সবচেয়ে নবীন সদস্য হিসেবে একটি বিষয় তুলে ধরছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের গাড়ি থাকে, কিন্তু সংসদ সদস্যদের অনেক সময় ভাড়ায় গাড়ি ব্যবহার করতে হয়। এটি বলতে তারা বিব্রত বোধ করেন। এখন যেহেতু বসার ব্যবস্থা হয়েছে, তাই জনগণের কাছে যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থাও প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.