বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদে সরকারি দলের মন্ত্রীরা দেশের কোনো সমস্যা নেই বলে দাবি করলেও বাস্তবে সমাজে গিয়ে দেখা যায় সমস্যা পাহাড়সম।

সমস্যা

Advertisement

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এ হামে আক্রান্ত শিশুদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি খাত হলো শিক্ষা ও স্বাস্থ্য, কিন্তু এই দুই খাতই সবচেয়ে বেশি অবহেলিত। সংসদে প্রশ্ন করলে সরকার জানায় দেশে পর্যাপ্ত আইসিইউ রয়েছে, কিন্তু বাস্তবে অধিকাংশ হাসপাতালে কার্যকর আইসিইউ ব্যবস্থাই নেই বলে তিনি দাবি করেন।

তার ভাষায়, আইসিইউ কার্যকরভাবে পরিচালনার জন্য দক্ষ ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত জনবল প্রয়োজন, যা বাংলাদেশে এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তার দল সীমিত সামর্থ্যের মধ্যেও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, জনগণের কল্যাণে কাজ করার জন্য।

তিনি শিশু হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এখানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে এখানে ৬৪ জন হামে আক্রান্ত শিশু ভর্তি আছে এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন শিশু ভর্তি হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে এ হাসপাতালে হাম ও হাম সন্দেহে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.