জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।

এ সময় সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়ে চিফ হুইপের বক্তব্যকে সমর্থন জানান এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে চিফ হুইপ সংসদে একটি কবিতা পাঠ করেন। তবে তিনি কবিতাটির লেখকের নাম উল্লেখ করেননি।
কবিতায় বলা হয়, দেশের পূর্বের অবস্থা, নেতৃত্বের আগমন, মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান পরিবর্তনের কথা তুলে ধরা হয়েছে। সেখানে নেতৃত্বকে পাহাড়সম দৃঢ়তা এবং হৃদয়ের কোমলতার সঙ্গে তুলনা করা হয়। পাশাপাশি দেশের নাম বিশ্বদরবারে পৌঁছে যাওয়ার বিষয়টিও ফুটে ওঠে।
কবিতা পাঠের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্তব্য করেন, এটি পুরো জাতির অর্জন।
এদিকে অধিবেশনে চিফ হুইপ বলেন, টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম আসা দেশের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু ব্যক্তিগতভাবে নয়, পুরো জাতিকে সম্মানিত করেছেন। এজন্য সংসদের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


