জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুট’ অভিযোগের বিষয়ে তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে যে অভিযোগ তুলে ধরা হয়েছে, তা জাতীয় সংসদ সচিবালয়ের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
এতে আরও জানানো হয়, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া না পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের কোনো বিল পরিশোধ করা হবে না। তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


