Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শনিবার থেকে চাঁদপুরের জেলেরা ইলিশ আহরণে নামবে
জাতীয়

শনিবার থেকে চাঁদপুরের জেলেরা ইলিশ আহরণে নামবে

By Mynul Islam NadimNovember 1, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : মা ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুরে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা শেষে ইলিশসহ সব ধরণের মাছ আহরণ শুরু হবে। জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে ১২ অক্টোবর রাত থেকে ২২ দিন নদীতে ইলিশ আহরণ বন্ধ রেখেছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১২ টার পর থেকে ইলিশ সহ সকল ধরনের মাছ আহরণ শুরু হবে।

jele

Advertisement

জেলা মৎস্য বিভাগ জানায় , চাঁদপুর পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে শনিবার (২ নভেম্বর) রাত ১২টায়। সে জন্য নদীতে মাছ আহরণের জন্য জেলেরা প্রস্তুতি নিচ্ছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত নৌ সীমানায় ৪৪ হাজার ৩৫জন নিবন্ধিত জেলেরা শনিবার মধ্য রাতে মাছ আহরণ করতে নামবে। তবে মা ইলিশ রক্ষায় সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তা জেলেরা সফলভাবে বাস্তাবায়ন করেছে। জেলা টাস্কফোর্সের দাবী এবছর মা ইলিশ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত ছিল।

জেলা মৎস্য অফিস জানায়, অভিযানকালে অসাধু জেলেদের আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও ১ লক্ষ ৮৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবার জেলা টাস্কফোর্স ৫০৩ টি অভিযান , ৬৫টি মোবাইল কোর্ট, ২১২টি মামলা ও ১৮২ জনকে জেল হাজতে প্রেরন করেছে। আর ১৫লক্ষ ১৮৫ মিটার কারেন্টাল জব্দ করে পোড়ানো হয়েছে এবং ২৪৩১ মেট্রিক টন ইলিশ আটক করে গরিব- দুস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।

চাঁদপুর পদ্মা-মেঘনা উপকূল এলাকায় অধিকাংশ মানুষ মৎস্য আহরন ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। জেলেরা অধিকাংশই গুল্টিজাল ব্যবহার করে ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ করে। কিন্তু এক শ্রেনীর অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করায় তাদের আটক করে মামলা ও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। ২২দিন বেকার থাকার পর নৌকা ও জাল মেরামত করে জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিয়েছে।

সদর উপজেলার রঘুনাথপুর, আনন্দ বাজার, রনাগোয়াল এলাকায় গিয়ে দেখা গেছে , জাল ও নৌকা মেরামত কাজে জেলেরা ব্যস্ত সময় পার করছেন। শাহজান মাঝী ও আনোয়ার মাল বলেন, সরকার মা ইলিশ রক্ষায় যে অভিযান দেয় তা আমরা মানি। তবে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর এলাকার কিছু অসাধু জেলে এসে অনেক মাছ ধরে নিয়ে যায়।

যে কারণে অভিযান শেষে নদীতে নেমে আমরা মাছ পাইনা। আমাদের ঋণ করে নতুন জাল ও নৌকা মেরামত করে নদীতে নেমে মাছ না পেলে খুবই খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। আর নিষেধাজ্ঞা সময়কালে যে পরিমান খাদ্য সহায়তা দেয়া হয়, তা দিয়ে কিছুই হয় না। এখনকার বাজারে যে অবস্থা, জিনিসপত্রের দাম অনেক বেশী, সন্তানদের পড়া-লেখার খরচ চালানো আমাদের অসম্ভব হয়ে পড়ে।

ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য সরকার ২২দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে, এবার তা অনেকটাই সফল বাস্তবায়ন হয়েছে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকায় কোন জেলেই নদীতে নামতে পার নাই। আমরা লাখ লাখ টাকা বিনিয়োগ করে বসে আছি। দেখা যাক অভিযান শেষে কি পরিমান ইলিশ পাওয়া যায়।

সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্য এই সময়টাতে মিঠাপানিতে ছুটে আসে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকার ২২দিনের যে নিষেধাজ্ঞা দিয়েছে, জেলা ও উপজেলা টাস্কফোর্স তা সর্বাত্মক সফলভাবে বাস্তবায়ন করেছে। অভিযানকালে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে জনপতি ৪০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড ও জেলা টাস্কফোর্সের যৌথ অভিযানে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়ায় এবছর ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং জনসাধারন ইলিশ কিনে খেতে পারবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

June 26, 2026
কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

June 26, 2026
তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

June 26, 2026

Latest News

আয়েশা

দুই হাত ছাড়াই মাস্টার্স পাস, সরকারি চাকরির অপেক্ষায় সংগ্রামী আয়েশা

কারখানা

একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে শ্রমিকদের অনিশ্চয়তা

তারেক

চীনের তিয়েনআনমেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa