Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে যা বললেন খন্দকার মোশাররফ
রাজনীতি

সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে যা বললেন খন্দকার মোশাররফ

By Shamim RezaDecember 6, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের বিরাজমান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সম্পর্কিত সংস্কার করে সরকারকে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

khnd

Advertisement

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। ‘৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস’ উপলক্ষে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এই সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ বলেন, সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে, সেগুলো শেষ করে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। জনগণ ঠিক করবে আগামীর বাংলাদেশ কেমন হবে।

তিনি বলেন, জনগণকে হেয় করার কোনো সুযোগ নেই। জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে? সরকারকে রক্ষা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে, এটা এ দেশের মানুষ প্রমাণ করেছে। এই সরকারকে আমরা সমর্থন করেছি। এজন্য সমর্থন করেছি এই সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে বিদায় হতে হবে।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সবচেয়ে অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্র তৈরির জন্য। এই সম্পর্কিত সংস্কার করা এবং নির্বাচনের রোডম্যাপ দেওয়া।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, আজকে আমরা দেখছি ষড়যন্ত্র চলছে। সম্মিলিত আন্দোলনের মুখে একটি সরকার পদত্যাগে বাধ্য হয়েছে এবং দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা একটি দেশে অবৈধভাবে আশ্রয় গ্রহণ করেছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, এটা আমরা অবিশ্বাস করি না। তারা পতিত স্বৈরাচার। তারা চেষ্টা করবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করার, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। সরকারকে ব্যর্থ করতে যতরকম চেষ্টা করবে।

এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যের জন্য আগেও বলেছি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাও আহ্বান জানিয়েছেন। আমরাও তাদের সমর্থন দিয়ে এসেছি। আমাদের ধর্ম, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

সভায় সভাপতির বক্তৃতায় ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, খালেদা জিয়ার নেতৃত্বেই সেদিন আমরা গণতন্ত্র উদ্ধার করেছিলাম। বিগত শেখ হাসিনার আমলে গণতন্ত্র অবরুদ্ধ হয়। অবশেষে ফয়সালা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই রাজপথে হয়েছে। গণতন্ত্র এসেছে।

ব্যাপক বিক্রি হচ্ছে এই যন্ত্র

গণতন্ত্র ধরে রাখতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র মোকাবিলায় সরকার জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এই ঐক্যের মধ্য দিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026

Latest News

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa