জুমবাংলা ডেস্ক : প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার বিষয়টি গত জুলাইয়ে প্রকাশ্যে আনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

BCS

Advertisement

ওই ঘটনার পর তদন্তের জেরে কমিটি করে পিএসসির গতি স্থবির হয়ে যায়।

এরই মধ্যে গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নতুন চেয়ারম্যান ও চার সদস্য নিয়োগ দেওয়া হয় সংস্থাটিতে। তাতেও স্থবিরতা কাটেনি। প্রায় চার মাস ধরেই পিএসসির অচলাবস্থা। এমন পরিস্থিতিতে আটকে থাকা বিসিএসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল না।

যে কারণে ৪৪তম বিসিএসের ভাইভা স্থগিত এখন, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেওয়া হয়নি আর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাও নেওয়া হয়নি। এর বাইরে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কাজও রয়েছে।

এবার আশার আলো দেখছে পিএসসি। কমিশনের এক দায়িত্বশীল নীতিনির্ধারক বলছেন, পিএসসিতে গতি ফিরছে। দ্রুতই আটকে থাকা তিন বিসিএসের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

পিএসসির ওই কর্মকর্তা বলেছেন, এতোদিন ৪ সদস্যের কোরাম ছিল। আর ছয় সদস্যের কোরাম না হলে পিএসসি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাই সব বিষয় আটকে ছিল। তবে সুখবর হলো গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আরও পাঁচ সদস্য নিয়োগ পেয়েছেন। এতে পিএসসির সদস্য হলো ৯ জন। এখন কোরামে সিদ্ধান্ত নেওয়া যাবে। আটকে থাকা বিসিএসের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে পিএসসি।

এ ছাড়া পিএসসি দ্রুত সভাও দেবে বলে জানান তিনি।

ডিভোর্স হয়নি, তবু স্বামীর সঙ্গে কেন থাকেন না রচনা বন্দ্যোপাধ্যায়

এখন চলমান বিসিএসের মধ্যে রয়েছে ৪৪তম বিসিএসের ভাইভা, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাসহ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হতে হবে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.