জনপ্রিয় সংগীতশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল সংগীতের বাইরে মানবিক কাজেও সক্রিয়। পবিত্র রমজান উপলক্ষে শিশু ও অসহায় মানুষের সঙ্গে ইফতার ভাগাভাগি করলেন তিনি।

সম্প্রতি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি বস্তিতে অনাথ শিশু, দিনমজুর ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে ইফতার করেন কোনাল। এসময় তাদের সঙ্গে কথা বলেছেন, খোঁজ নিয়েছেন, তাদের জীবনের গল্প জেনেছেন। তার ভাষায়, “এমন আয়োজনে উপস্থিত থাকাটা আত্মার শান্তি এনে দেয়।”
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন কোনাল। এ গায়িকা লিখেছেন, তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে প্রতিটি শিশু শতভাগ অধিকার ভোগ করবে, থাকবে নিরাপদ ও স্বাধীন। যেখানে ভালোবাসা ধর্ম, লিঙ্গ কিংবা সামাজিক পরিচয়ের ভেদাভেদ মানবে না। যেখানে শৈশবকে সম্মান করা হবে, লালন করা হবে এবং উদ্যাপন করা হবে। তার সেই উচ্চারণ এখন অনেকের কাছেই অনুপ্রেরণার বার্তা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, কিছু দিন আগে সংগীতজীবনের দেড় দশক পূর্ণ করেছেন কোনাল। দীর্ঘ এই পথচলায় জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। তবে তার বিশ্বাস, শিল্পীর দায়িত্ব শুধু মঞ্চে সীমাবদ্ধ নয়, সমাজের প্রতিও দায়বদ্ধতা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


