জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ও নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ নিয়েছেন।

Bicharpoti

Advertisement

রবিবার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

প্রথমে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথবাক্য পাঠ করার রাষ্ট্রপতি। পরে দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নেন।

এর আগে, বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শনিবার রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ ছাড়া গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা শপথ নেন। তবে, তিনজন উপদেষ্টা ওইদিন ঢাকার বাইরে থাকায় তারা শপথ নিতে পারেননি। এরমধ্যে আজ (রোববার) সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নেন। এ ছাড়া উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে দেশে পৌঁছবেন। তিনি সোম বা মঙ্গলবার শপথ নিতে পারেন।

দেশ ছাড়ার পর প্রথমবারের মত চিঠিতে যা বললেন শেখ হাসিনা

উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর শিক্ষার্থীরা ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.