Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ কাঁচা মরিচের দামে আগুন
ঢাকা পদ্মা বিভাগীয় সংবাদ

কাঁচা মরিচের দামে আগুন

By Shamim Rezaঅক্টোবর 10, 2024Updated:অক্টোবর 10, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে টানা বৃষ্টিতে মরিচের ক্ষেতের ক্ষতি হয়েছে। এতে জেলার বিভিন্ন খুচরা বাজারে ৪৮০ টাকা থেকে ৫০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

Kacha Moris

Advertisement

জেলা কৃষি অফিস বলছে, কাঁচা মরিচ চাষের এখন মৌসুম না হওয়ায় বাজারে মরিচের সরবরাহ কম। এরপর গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মরিচ ক্ষেতে ক্ষতির কারণে দাম বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম এবং আমদানি বন্ধ থাকায় বাজারে দাম বেড়েছে।

ফরিদপুর শহরের হাজী শরিয়ত উল্লাহ বাজারের ব্যবসায়ী চুন্নু মণ্ডল জানান, স্থানীয় তাম্বুলখানা বাজারে মরিচ ৪৫০ টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। বাজারে মরিচের সরবরাহ কম তাই দাম বেড়েছে।

ব্যবসায়ী সোহেল রানা জানান, বাজারে মরিচের সরবরাহ তুলনামূলক অনেক কম, তাই দামও বেড়েছে। বর্তমান বাজারে পাইকারি দর কেজি প্রতি ৪৫০ টাকা।

শহরের অম্বিকাপুর বাজারে খুচরা ব্যবসায়ী আবুল শেখ জানান, এক কেজি খুচরা মরিচ বিক্রি হচ্ছে ৪৫০ টাকা দরে। সকালে আড়ত থেকে ৪৫০ টাকা কেজি দরে মরিচ কিনে বাজারে ১২০ টাকা পোয়া করে বিক্রি করছেন।

ক্রেতারা জানান, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। অন্যান্য জিনিসপত্রের সঙ্গে কাঁচা মরিচের দাম এভাবে বাড়লে সংসার চালাবে কীভাবে? রান্না করতে তো মরিচ লাগবেই। তবে ক্রেতারা বলছেন, বাজারে সুষ্ঠু তদারকির অভাবে দাম বাড়ছে।

ক্রেতারা আরও জানান, গত সপ্তাহে মরিচের দাম কম ছিল। এক সপ্তাহে দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এটা কীভাবে হয়? দাম বাড়বে মানে যদি সেটা দ্বিগুণ হয়, তাহলে বুঝতে হবে সিন্ডিকেটের কারণে এটা হয়েছে।

এদিকে, ফরিদপুর জেলার মধ্যে মরিচ উৎপাদনে বিখ্যাত মধুখালী উপজেলা। মধুখালী কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ২ হাজার ৭২০ হেক্টর জমিতে কাঁচা মরিচ আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে ২০ হেক্টর বেশি।

এ ব্যপারে মধুখালী উপজেলা কৃষি অফিসার মো. মাহাবুবুর রহমান বলেন, মধুখালী উপজেলায় যে মরিচ চাষ হয়, তা এক মৌসুমী মসলা জাতীয় ফসল। এখন মরিচের মৌসুম প্রায় শেষ। কৃষকেরা এখন মরিচ খেতে কুমড়া, শষা চাষ করছেন। এ এলাকা উচু হওয়ায় কৃষকরা মরিচ চাষ করে থাকে। জৈষ্ঠ ও আষাঢ় মাসে এর ফলন পাওয়া যায়। বর্ষা মৌসুমে এর ভালো ফলন পাওয়া গেলেও এ বছর ফলন ভালো হয়নি।

মধুখালী উপজেলার মরিচ চাষি শিলা রায় জানান, এ বছর মরিচ চাষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। প্রথমে খরায় গাছের ক্ষতি, তারপরে বৃষ্টিতে ফলনের ক্ষতি। ক্ষেতে এখন মরিচ নেই। মরিচের ক্ষেতে কুমড়ার চাষ করেছেন।

মধুখালী বাজারের পাইকার ব্যবসায়ী আলম শেখ জানান, বাজারে এখন মরিচ নেই বললেই চলে। এখন যে মরিচ আসছে, তা ঝিনাইদহ, যশোর ও চুয়াডাঙ্গা এলাকার। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধুখালী বাজারে পাইকারি ৪৫০-৪৮০ টাকা কেজি দরে মরিচ কিনেছেন।

এ ব্যপারে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ‘বেশ কয়েক দিন ধরে ডিমের বাজার নিয়ন্ত্রণে কাজ করছি। তবে বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে কাল থেকে নিয়মিত মনিটরিং শুরু করা হবে।’

প্রতিদিন ঘুমের আগে বালিশের নিচে রসুন রেখে দেখুন ম্যাজিক

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান বলেন, এখন কাঁচা মরিচের মৌসুম প্রায় শেষের দিকে। এবার ফলন কম এজন্য বাজারে চাহিদার তুলনায় সরবরাহও কম। ক্ষেতে যে মরিচ আছে, তা গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে বাজারে মরিচের দাম বেড়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জুন 9, 2026
জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

জুন 9, 2026
কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

জুন 9, 2026
Latest News
চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

শিক্ষক

শরীয়তপুরে প্রধান শিক্ষককে মারধর ও চাঁদা দাবি, আদালতে মামলা

বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট যুবদল নেতা বহিষ্কার

নিখোঁজ

ব্রহ্মপুত্রে নদে গোসল করতে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, ২৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান

ছাত্র

লালমনিরহাটে স্কুল মাঠে মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa