বিরোধী দলের সাম্প্রতিক স্লোগান ও রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, কিছু স্লোগান এমনভাবে উচ্চারিত হচ্ছে, যা অব্যাহত থাকলে দেশে সরকারি ও বিরোধী দলের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই তিনি সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

সরকার

Advertisement

শনিবার (১৮ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

এ্যানি চৌধুরী বলেন, বিএনপি একটি বড় ও জনপ্রিয় দল। জনগণের সমর্থন পেলেও দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। অনেক নেতা গুম ও খুন হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি দাবি করেন, এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার গণরায় ও জনগণের সিদ্ধান্তকে সম্মান করে চলতে চায়। চলমান সংস্কার ও সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে ভুল ব্যাখ্যা ও অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং জনগণের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ের ব্যক্তিরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.