অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের গণমাধ্যমকর্মীদের দলীয় প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব হলো নিরপেক্ষভাবে তথ্য তুলে ধরা, কোনো রাজনৈতিক দলের পক্ষ নেওয়া নয়।

শনিবার (২৫ এপ্রিল) ইআরএফের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ভালো সাংবাদিকতা দেশের জন্য যেমন উপকারী, তেমনি সরকারসহ সবার জন্যই ইতিবাচক। সঠিক ও নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের উন্নয়ন প্রক্রিয়াও আরও গতিশীল হয়।
তিনি আরও বলেন, সরকারের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকতার কাজ নয়। সাংবাদিকদের কাজ হলো সত্য তুলে ধরা। তিনি এ প্রসঙ্গে বলেন, কেউ যেন রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সাংবাদিকতা না করেন, বরং পেশাদারিত্ব বজায় রাখেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা, তাই এতে দলীয় প্রভাব বা পক্ষপাত থাকা উচিত নয়। নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা বাড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


