সরকারি চাকরিজীবী ও জরুরি সেবার যানবাহনের জন্য পেট্রোল পাম্পে আলাদা লাইন ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ও সন্ধ্যায় নির্দিষ্ট এক ঘণ্টা করে এই বিশেষ জ্বালানি সেবা চালু থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এর আগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় হাসপাতাল, অ্যাম্বুল্যান্স, বিদ্যুৎ, থানা, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহনের জন্য বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছিল।
জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, মোসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সেবা সংস্থা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলাদা লাইনে জ্বালানি সরবরাহ করা হবে।
নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই বিশেষ সেবা চালু থাকবে। তবে পাম্পে জ্বালানি মজুদ থাকা সাপেক্ষে এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নির্ধারিত সময়সূচি মেনে পাম্পে উপস্থিত থেকে জ্বালানি বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


