রাজধানীর শেরেবাংলা নগরের সোবহানবাগ এলাকায় নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এর গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের (২৮) মৃত্যু পারিবারিক অভিমান ও মানসিক হতাশা থেকেই ঘটেছে বলে চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে পুলিশ।

সংবাদকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের (২৮) মরদেহ গত বছরের ১৮ অক্টোবর উদ্ধার করা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের সোবহানবাগের নাভানা টাওয়ারের বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ জানায়, শ্বাসরোধে স্বর্ণময়ীর মৃত্যু হয়েছে।
এদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ ল্যাবের ভ্যাজাইনাল সোয়াব পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ পরিদর্শক (এসআই) শফিকুর রহমান সংবাদমাধ্যমকে জানান, ১৪ এপ্রিল আদালতে তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রতিবেদনটি জমা দিয়েছেন। ১৯ এপ্রিল আদালত সেটি গ্রহণ করেন।
এতে উল্লেখ করা হয়, ঘটনাস্থল থেকে রক্তমাখা ব্লেড ও প্রিন্টের ওড়না, নোট বুক ও ডায়েরি উদ্ধার করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে রক্তমাখা ব্লেড, ওড়না, নোটবুক ও ডায়েরি উদ্ধার করা হয়। সেখানে পাওয়া চিরকুটে স্বর্ণময়ী পারিবারিক সম্পর্ক, অবহেলা ও মানসিক চাপের কথা উল্লেখ করেন। এক জায়গায় তিনি লেখেন, পরিবারের কাছে তিনি “শুধু দায়িত্ব” ছিলেন এমন অনুভূতি থেকেই গভীর হতাশায় ভুগছিলেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তদন্ত অনুযায়ী, ঘটনার দিন সকাল থেকেই তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। বিকেলে আত্মীয়রা বাসায় গেলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। পরে তিনি রুমে গিয়ে দরজা বন্ধ করেন। অনেক ডাকাডাকির পর দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


