বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টিরিয়র শ্রমিক সেলিম মন্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে আইভীর জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জনকণ্ঠের এ প্রতিবেদককে এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।
জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগ করা হলে আগুনে পুড়ে মারা যান ডাচ বাংলা ব্যাংক শিমরাইল শাখায় ইন্টিরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রি সেলিম মন্ডল সহ তিন শ্রমিক। এ ঘটনায় গত বছরের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতের আবেদন করে পুলিশ।
এ নিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। তবে ৫ টি মামলায় ইতিমধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। যদি চেম্বারজজ আদালতে জামিন পাওয়া পাচঁ মালার জামিন স্থগিত করা জন্য আবেদন করেছেন।
আইভী আইনজীবী এ্যাডভোকেট আওলাদ হোসেন সাংবাদিকদের জানান, সেলিম মন্ডল হত্যা মামলার এজারে তার কোন নাম নেই। শুধু মাত্র হয়রানি করার জন্য এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি একজন পরিচ্ছন্ন মানুষ। কিন্তু আদালত জামিন মঞ্জুর করেছে। তিনি এ মামলায় উচ্চ আদালতে যাবেন বলে জানান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর পর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


