জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক নেওয়া বন্ধ হয়েছে, এমন সংবাদ সঠিক নয়।

Hasan

Advertisement

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে সংবাদ দেখেছি, আরব আমিরাত আমাদের শ্রমিক নেওয়া বন্ধ করেছে- এটা বোগাস। যারা এমন সংবাদ দিয়েছেন, তাদের এমন দেওয়াটা সমীচীন হয়নি, সঠিক হয়নি। এ ধরনের সংবেদনশীল সংবাদ যাচাই-বাছাই করে দেওয়া উচিত। আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন, তারা এ ধরনের সিদ্ধান্ত নেননি।

এ সময় বিদেশের বিভিন্ন মিশনের সামনে পাকিস্তানিদের সহায়তা নিয়ে বিএনপি-জামায়াতের কর্মীরা বিক্ষোভ করেছেন বলেও দাবি করেন ড. হাছান।
তিনি অভিযোগ করেন, বিদেশে গুজব ছড়ানো হচ্ছে। অনেক জায়গায় বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে।

আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে, তাদের গ্রেফতার করা হয়েছে। আবর আমিরাতে ৫৪ জনকে শাস্তি দেয়া হয়েছে। তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একজনকে এক বছর এবং বেশ কয়েকজনকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। একইভাবে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবেও হয়েছে।

ফেসবুক-ইউটিউব চালুর আগে যে প্রতিশ্রুতি চান পলক

এ সময় আন্দোলনকে কেন্দ্র করে কতজনের মৃত্যু হয়েছে, কূটনীতিকরা এমন কিছু জানতে চেয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেটি সবাই জানতে চায়। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.