Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

By Shamim RezaAugust 31, 20243 Mins Read

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে ভালো করতে পারেনি টাইগার বোলাররা। তবে দুর্দান্তভাবে পরের সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করেছে শান্ত বাহিনী। আর এই সাফল্যের অন্যতম নায়ক মেহেদী হাসান মিরাজ। পাঁচ উইকেট শিকার করেছেন তিনি।

Bangladesh

Advertisement

দ্বিতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ২ ওভারে ১০ রান তুলেছে বাংলাদেশ। এতে স্বাগতিকদের থেকে ২৬৪ রানে রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে শান্ত বাহিনী। জাকির হাসান ০* এবং ৬ রানে অপরাজিত রয়েছেন সাদমান ইসলাম। এখান থেকেই তৃতীয় দিনের খেলা শুরু করবে টাইগাররা।

দ্বিতীয় দিন (শনিবার) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। মাঠে নেমে উড়ন্ত শুরু পায় টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই আবদুল্লাহ শাফিককে বোল্ড আউট করেন এক বছর পর টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদ।

এরপর আরেক ওপেনার সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে পাক শিবিরের হাল ধরেন অধিনায়ক শান মাসুদ। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলে ওঠে স্বাগতিকরা। সেই সঙ্গে নিজের দশম ফিফটি তুলে নেন শান মাসুদ। প্রথম সেশনে ৯৯ রানের জুটি গড়ে এই দুই ব্যাটার।

মধ্যাহ্নভোজ শেষে মাঠে ফিরে ২৮তম ওভারে শান মাসুদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। ৬৯ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন এই পাক অধিনায়ক। অপর প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সাইমও। তবে বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তিনি। ৩৪তম ওভারে আইয়ুবকে (৫৮) আউট করে জোড়া উইকেট তুলে নেন মিরাজ।

পরের ওভারে চতুর্থ উইকেট পেতে পারতো বাংলাদেশ। নাহিদ রানা বলে স্লিপে ক্যাচ তুলে দেন সাউদ শাকিল। কিন্তু সেই ক্যাচ তালুবদ্ধ করতে ব্যর্থ হন মিরাজ। তবে ইনিংস বড় করতে পারেনি শাকিল। ১৬ রান করে তাসকিনের বলে বোল্ড আউট হন তিনি।

এরপর বাবর আজমকে সঙ্গ দেন রিজওয়ান। দুজনের ব্যাটে চাপ সামলানোর চেষ্টা করে পাকিস্তান। ৫৪তম ওভারে বাবরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। ৩১ রান করে এই ব্যাটার আউট হলে ছন্দ হারায় পাকিস্তান। তবে অপর প্রান্ত আগরে রাখার চেষ্টা করেন রিজওয়ান।

কিন্তু রিজওয়ানকে ইনিংস বড় করতে দেননি তরুণ পেসার নাহিদ রানা। তার গুডলেন্থের বলে থার্ড ম্যান এরিয়ায় ক্যাচ তুলে দেন এই পাক ব্যাটার। এতে দলীয় ২১১ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান।

দিনের শেষ দিকে খুরাম শাহজাদকে সঙ্গে নিয়ে লড়াই করছেন আঘা সালমান। তবে মিরাজের তৃতীয় শিকার হন খুরাম (১২)। ৭৯তম ওভারে সাকিবের বলে ক্যাচ তোলেন আলি। কিন্তু লেগ স্লিপে থাকা মুমিনুল সেটি তালুবদ্ধ করতে ব্যর্থ। কিন্তু পরের ওভারেই আলীকে (২) সাজঘরে ফেরান মিরাজ।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন সালমান। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে নিজের সপ্তম ফিফটি তুলে নেন এই অলরাউন্ডার। ৮৫তম ওভারে তাসকিনকে উড়িয়ে মারতে বাউন্ডারি লাইনে কাটা পড়েন সালমান (৫৪)। আবরার আহমেদকে ফিরিয়ে নিজের ফাইফার পূরণ করেন মিরাজ। এতে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান।

৫% সুদে ৩০ লাখ টাকা লোন, কিস্তি শুরু দেড় বছর পর

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। তিন উইকেট নেন তাসকিন। এ ছাড়াও সাকিব আল হাসান এবং নাহিদ রানা শিকার করেন একটি করে উইকেট।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

July 6, 2026
আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

July 6, 2026
WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

July 6, 2026

Latest News

Vini

পেনাল্টি বিতর্কে মুখ খুললেন ভিনিসিউস

আনচেলত্তি

এখানেই শেষ নয়, ব্রাজিলের জন্য ‘নতুন চক্রের শুরু’ দেখছেন আনচেলত্তি

WorldCup

বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি

Naimar

নরওয়ের গোলরক্ষককে কী বলেছিলেন নেইমার?

Messi

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে কোন দল?

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa