জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীতে বিভিন্ন প্রজাতির ১৭টি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছর বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে। ওই ব্যক্তি এর আগেও কচ্ছপকাণ্ডে ১৮ দিন জেল খেটেছিলেন। তবে এবারে তার ভাষ্য, তিনি কচ্ছপ পাচারকারী নন। শ্বশুরবাড়ির লোকজন আবদার করেছিল কচ্ছপ খাবে। তাদের খায়েস মেটা গিয়ে এই ঘটনা ঘটলো।

soshurbari

Advertisement

সোমবার সকালে জেলার গলাচিপা উপজেলার বন্যাতলী খেয়াঘাট থেকে তাকে কচ্ছপসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসিম রেজা তাকে সাজা দেন।

দণ্ডিত ব্যক্তির নাম সুখলাল বিশ্বাস (৪০)। তিনি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বনবিভাগের সদস্যরা জানান, সুখলাল দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির কচ্ছপ পাচার করে আসছেন। গোপন খবরে তাকে সকাল সাড়ে সাতটার দিকে ১৭টি কচ্ছপসহ এনিমেল লাভার্স অব পটুয়াখালীর গলাচিপা প্রতিনিধি মো. রাসেল ও বন বিভাগের বোটম্যান মো. নাঈম হোসেন খান তাকে আটক করেন।

স্বামীর মন পেতে কী করতেন ঐশ্বরিয়া

এসময় সুখলাল বিশ্বাস জানান, আমি পাচারকারী দলের সদস্য নই। তবে আমার শ্বশুরবাড়ির লোকেরা কচ্ছপ খেতে চেয়েছিলেন। তাদের জন্য বরিশাল নিয়ে যাচ্ছিলাম। গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, আটক ব্যক্তি ২০১৮ সালে কচ্ছপ পাচারকালে র‌্যাবের হাতে ধরা পড়ে ১৮ দিন জেল খেটেছিলেন। কচ্ছপগুলো দুপুরে গলাচিপার রাবনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.