জুমবাংলা ডেস্ক : হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে গতকাল বুধবার পর্যন্ত ২১ হাজার ৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে, এখনও ৬ হাজার ৯০৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।

hajj

Advertisement

বৃহস্পতিবার (১৬ মে) হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত সর্বমোট যে ২১ হাজার ৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৩ হাজার ৭৪৭ জন হজযাত্রী ও বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ১৭ হাজার ৩১৬ জন হজযাত্রী। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৫৩টি; যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদি এয়ারলাইনসের ১৬টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ১৯টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে এবারের হজ। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি।

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট দেশ ছাড়ে গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত হজ ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

অন্যদিকে, এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৪১ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৪৭ জন হজ করতে যাবেন। সেই হিসেবে এখনও ৬ হাজার ৯০৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।

রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

এর আগে ২৯ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এরপর ৭ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। সবশেষ ভিসা আবেদন করার সময় বাড়িয়ে ১১ মে করা হয়। এই সময়ের মধ্যেও সব হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি। পরে সৌদি কর্তৃপক্ষের কাছে ভিসা আবেদনের সময় বাড়ানোর আবেদন জানায় বাংলাদেশ সরকার। এখনও ভিসা কার্যক্রম চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.