দীর্ঘ জল্পনার পর আশার মুখ দেখলো ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই’র সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির বায়োপিক। বুধবার শুরু হয়েছে সিনেমার শুটিং, এতে কলকাতার ‘মহারাজ’-এর ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে।

রাজকুমার ইনস্টাগ্রামে ঘোষণা করেছেন, লাভ রঞ্জন প্রযোজিত এবং বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে ‘দাদা- দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’।
গত ফেব্রুয়ারি মাসে রাজকুমারের লুকে বড়সড় পরিবর্তন দেখা গিয়েছিল। ভক্তদের মধ্যে স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও অভিনেতা পরে খোলসা করেছেন, এই রূপান্তর পুরোপুরি ‘দাদা’-র চরিত্রের জন্য। তিনি জানিয়েছেন, আগের প্রজেক্টের জন্য প্রায় ৯-১০ কেজি ওজন বৃদ্ধি করেছিলেন। এখন সেই অতিরিক্ত ওজন কমিয়ে তিনি ‘মহারাজ মোড’-এ ঢোকার জন্য কঠোর পরিশ্রম করছেন।
বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বিগ-বাজেট বায়োপিকে রাজকুমারের অভিনয় ছাড়াও রয়েছে বিস্তৃত প্রযোজনা। এর আগে বিক্রমাদিত্য ‘উড়ান’ ও ‘লুটেরা’-র মতো প্রশংসিত ছবি উপহার দিয়েছেন। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দুই বাংলার দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
বায়োপিকটি সৌরভ গাঙ্গুলির ক্রিকেট ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও কলকাতার আইকন হয়ে ওঠার গল্প তুলে ধরবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


