স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে বেশ ছন্দে আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বিশ্বমঞ্চে সাত ম্যাচের পাঁচটিতেই আগে ব্যাট করে তিনশ’র ওপরে রান করেছেন।

Advertisement

বৈশ্বিক এ মহারণে সবচেয়ে বেশি রানের ইনিংসও খেলেছেন প্রোটিয়া ব্যাটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ৪২৮ রান করেছিলেন।

মারকুটে ব্যাটিংয়ে ছক্কার রেকর্ডও গড়েছে প্রোটিয়ারা। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর কীর্তি এখন প্রোটিয়াদের দখলে। চলতি আসরে সাত ম্যাচে মোট ৮২টি ছক্কা মেরেছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে, এ কীর্তি ছিল ইংল্যান্ডের দখলে। ২০১৯ বিশ্বকাপে ১১ ইনিংসে ৭৬টি ছক্কা মেরেছিল ইংলিশরা। এর পরের অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ বিশ্বকাপে ৬৮টি ছয় মেরেছিল তারা। এ ছাড়া ২০০৭ আসরে ৬৭টি ছক্কা মেরেছিল অস্ট্রেলিয়া।

কেবল বাংলাদেশের বিপক্ষেই সর্বোচ্চ ১৯টি ছক্কা মেরেছে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫টি, শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ এবং ইংল্যান্ড ম্যাচে ১৩টি ছক্কা মেরেছে প্রোটিয়ারা।

প্রোটিয়াদের হয়ে সবচেয়ে বেশি ১৮টি ছক্কা মেরেছেন কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন ১৭ এবং ডেভিড মিলার ১৪টি ছক্কা মেরেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.