রাজধানীর সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেছেন রাজনৈতিক নেতা তারেক রহমান।

তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সচিবালয়ের পাঁচ নম্বর গেট দিয়ে বের হয়ে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনের উদ্দেশে রওনা হন।
হেঁটে যাওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়ানো উৎসুক জনতা তাকে দেখতে ভিড় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের শুভেচ্ছার জবাবে হাত নেড়ে অভিবাদন জানান।
পরে তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছে নির্ধারিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


