Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জাতীয়

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

By Mynul Islam Nadimএপ্রিল 30, 20262 Mins Read

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ

Advertisement

এ সময় স্পিকার বলেন, বাংলাদেশ ও রাশিয়া পরস্পরের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত সরকার বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের বিপক্ষে ভেটো প্রদান করে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

তিনি আরও বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে মাইনমুক্ত করতে সোভিয়েত সরকার এগিয়ে আসে। এর ফলে দ্রুতই বন্দরটি সচল হয়। এ কাজে এক তরুণ সোভিয়েত নাগরিক প্রাণ হারান। বাংলাদেশের পক্ষ থেকে রাশিয়ার এসব অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক দল অংশগ্রহণ করায় নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। তিনি আরও বলেন, গত ষোল বছরে শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র সংকটে পড়েছিল। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দীর্ঘ সময় আত্মত্যাগ করেছেন, যা তাকে জনগণের কাছে জনপ্রিয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, মানবসম্পদ রপ্তানি, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আটকে পড়া ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের পরিস্থিতি এবং এর সমাধান নিয়েও আলোচনা করা হয়।

রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশ ও রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রথমদিকে ধীরে ধীরে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। তিনি জানান, ২০২৭ সালের মধ্যে কেন্দ্রটি তার মোট উৎপাদনক্ষমতার প্রায় চল্লিশ শতাংশ জাতীয় গ্রিডে যুক্ত করতে সক্ষম হবে।

রাষ্ট্রদূত এ সময় জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান। স্পিকার রাশিয়ার সঙ্গে সংসদীয় মৈত্রী গোষ্ঠী নবায়ন এবং প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে রাশিয়া দূতাবাসের প্রতিনিধিরা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

জুন 10, 2026
প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জুন 10, 2026
ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ

জুন 10, 2026
Latest News
কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ

শামা ওবায়েদ

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ

গ্যাং সাপ্রেশন ফোর্স

হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ, জানালেন সেনাপ্রধান

পুলিশের গাড়ি

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

নাসির-তামিমা

বিয়ে বিতর্ক, মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

পে-স্কেল

পে-স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa