ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের পাঠানো শত শত স্টারলিংক ডিভাইস বাজেয়াপ্ত করেছে তারা।

মঙ্গলবার (১৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাতে বিবিসি আরো জানায়, এখানে শত্রুপক্ষ বলতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বোঝানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, আইন অনুযায়ী স্টারলিংক সংগ্রহ ও ব্যবহার করা একটি অপরাধ এবং যুদ্ধের সময় যে কেউ এমন করে, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।
ইরানে স্টারলিংক ব্যবহারের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চলমান ইন্টারনেট বিভ্রাটের কারণে ইরানে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা এখনো খুব কঠিন, কিন্তু প্রযুক্তি সচেতন বাসিন্দারা স্পেসএক্সের স্টারলিংক ডিভাইস ব্যবহার করছেন এবং এই একই সংযোগ অন্যদের সাথে ভাগ করে নিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


