Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শপথের পর প্রতিমন্ত্রী টুসির যে কাজ প্রশংসা কুড়াচ্ছে
জাতীয়

শপথের পর প্রতিমন্ত্রী টুসির যে কাজ প্রশংসা কুড়াচ্ছে

By iNews DeskJanuary 25, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েই চাঁদাবাজদের জন্য সতর্ক বার্তা দিয়ে এলাকায় আলোচনার ঝড় তুলেছেন।

শপথের পর প্রতিমন্ত্রী টুসির যে কাজ প্রশংসা কুড়াচ্ছে

Advertisement

সতর্ক বার্তায় পরিবহণ সেক্টরে কেউ কোনো ধরনের অর্থ বা চাঁদা দাবি করলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর কথা উল্লেখ করে ১৮টি স্থানে স্থাপন করা সাইনবোর্ডগুলোতে প্রশাসনের বিভিন্ন স্তরের মোবাইল নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলোতে কল করে চাঁদাবাজদের ধরিয়ে দিতে বলা হয়েছে।

মঙ্গলবার গাজীপুর-৩ সংসদীয় আসনের ১৮টি জায়গায় সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও শ্রমিকদের কোনো ধরনের চাঁদা না দেওয়ার সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো হয়েছে। উপজেলার শ্রীপুর রেলস্টেশন, কাওরাইদ, বরমী, মাওনা চৌরাস্তা, আনসার রোডসহ ১৮টি স্থানে সাইনবোর্ড লাগানো হয়েছে।

সাইনবোর্ডগুলোতে একই ধরনের কথা লেখা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে- ‘সতর্কবার্তা, শ্রীপুর রেলগেট সিএনজি/অটোরিকশা চালকসহ সব পরিবহণ শ্রমিক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিএনজি/অটোরিকশা স্ট্যান্ড বা যেকোনো পরিবহণ থেকে কেউ কোনো ধরনের অর্থ বা চাঁদা দাবি করলে তাৎক্ষণিকভাবে নিম্নে উল্লেখিত নম্বরে যোগাযোগ করুন। শ্রীপুর থানার ওসি, পরিদর্শক (তদন্ত), ডিউটি অফিসার ও জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ যোগাযোগ করতে বলা হয়েছে।’

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েই এলাকায় আগমনের পরপরই তিনি চাঁদাবাজ, সন্ত্রাসী আর ভূমিদস্যুদের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করে এসব সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রতিমন্ত্রীর অনুসারী ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এসব সাইনবোর্ড স্থাপন করেন।

প্রতিমন্ত্রী টুসির এমন সিদ্ধান্তে গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। চা-স্টলে নানান আড্ডায় সবার মুখেই প্রতিমন্ত্রীর এমন সিদ্ধান্তের প্রশংসা করতে শোনা যায়।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত বৃহস্পতিবার তিনি প্রথম এলাকায় আসেন। প্রথমে তিনি আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থেকে বিভিন্ন ধরনের সমস্যার কথা শুনেন। শুক্রবার বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতিরবাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আমার নির্বাচনি এলাকার কিছু জায়গায় চাঁদাবাজি হচ্ছে। আপনারা প্রকৃত চাঁদাবাজদের নামের তালিকা দেন। ব্যক্তিগত বিরোধে কারো নাম দেবেন না। চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না।’

মাওনা-শ্রীপুর সড়কের অটোরিকশাচালক রায়হান বলেন, টুসি আপা এমপি হওয়ার পর থেকে আমাদের আর চাঁদা দিতে হচ্ছে না। কেউ কোনো ধরনের সমস্যাও করছে না। এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদা না দেওয়ার জন্য ফেস্টুন লাগানো হয়েছে। আমরা এ ধরনের কার্যক্রমে খুশি। আমাদের রক্ত পানি করা টাকা কোনো চাঁদাবাজকে দিতে হবে না।

প্রতিমন্ত্রীর এমন সিদ্ধান্তে খুশি হয়েছেন স্থানীয়রাও। শিক্ষক মাহবুর রহমান বলেন, ‘চলতে ফিরতে প্রায়ই পরিবহণ সেক্টরে চাঁদাবাজির কথা শুনতাম। শুনতাম তাদের অসহায়ত্বের কথা। এখন চাঁদা দেওয়া লাগছে না! বিষয়টি আমাদের কাছে অবশ্যই আশাতীত। আমরা চাই সবার সুন্দর বসবাসের জায়গা হোক।’

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হাসান জিকু বলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি আপার নির্দেশে আমরা এ সাইনবোর্ডগুলো টাঙিয়েছি।

ওসি মো. শাহ জামান জানান, চাঁদাবাজি ও চাঁদাবাজদের বিষয়ে এক চুলও ছাড় দেওয়া হবে না। কোথাও চাঁদাবাজির তথ্য পেলে তা তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ করেছেন তিনি।

প্রতিমন্ত্রী টুসি বলেন, চাঁদাবাজি নিরসনে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছি। চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যুতা ও দুর্নীতি নিরসনে পর্যায়ক্রমে নানামুখী কার্যক্রম অব্যাহত থাকবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa